সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

আড়াইহাজারে লকডাউনে চালু সব ধরণের কল-কারখানা

সোমবার, ২৬ জুলাই ২০২১ | ১২:০৮ অপরাহ্ণ

আড়াইহাজারে লকডাউনে চালু সব ধরণের কল-কারখানা

আড়াইহাজার(নারায়ণগঞ্জ)সংবাদদাতা:নারায়ণগঞ্জ আড়াইহজারে ঈদুল আজহারপর কঠোর লকডাউন দেওয়া হলেও সব ধরনের বেসরকারি প্রতিষ্ঠানের আওতাধীন মিল-ফ্যাক্টরী চালু রয়েছে। । সরকারী নিয়ম নীতি তোয়াক্কা না করে মিল মালিকরা প্রভাব খাটিয়ে শ্রমিকদের করোনা ঝুকিঁর মধ্যে ফেলছে। কয়েকজন শ্রমিক জানান, মালিকরা জোর করে আমাদের দিয়ে কাজ করাচ্ছে। যার কারণে দিন দিন বাড়ছে আড়াইহাজারে করোনা রোগীর সংখ্যা।

জানা গেছে, চালু কারখানার মধ্যে অন্যতম প্রধান আড়াইহাজার ব্রাক্ষন্দী ইউনিয়নের প্রভাকরদী এলাকায় এ ইউএস বাংলা গার্মেন্টস। বিগত দিনগুলোতে উক্ত কোম্পানিতে স্বাস্থ্যবিধি অমান্য করে পরিচালনার অভিযোগ উঠেছে। তাছাড়া ও উপজেলার সব ধরনের স্পেনিং , পাওয়ারলুম, সাইজিং, মশারি ফ্যাক্টরী খোলা রয়েছে। যার ফলে করোনা পরিস্থিতির ভয়াবহ অবস্থা দেখা দিয়েছে । প্রতিটি ফ্যাক্টরী স্বাস্থ্যবিধি না মানায় করোনা ভাইরাসের সংক্রমণের ঝুঁকিতে রয়েছে শ্রমিকরা।

আড়াইহাজার উপজেলার নির্বাহী অফিসার মো: সোহাগ হোসেন জানান, কোন মিল ফ্যাক্টরী চালু থাকলে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন