মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৫শে কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১০ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জ হেফাজতে সহিংসতার মামলার আসামী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিলে

মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | ৯:২৩ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জ  হেফাজতে সহিংসতার মামলার আসামী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধিঃসিদ্ধিরগঞ্জ হেফাজত ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনার মামলার আসামী মোঃ ফারুক আহমেদকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। সোমবার রাতে সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। এরআগে হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ভিডিও ফুটজে দেখে তাকে সনাক্ত করা হয় বলে জানিয়েছেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান। মঙ্গলবার (৬ জুলাই) হেফাজতে ইসলামের হরতালে নাশকতা ও সহিংসতার ঘটনায় দায়ের করা ২টি মামলায় গ্রেফতার দেখিয়ে ১২ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।
সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মশিউর রহমান পিপিএম জানান, গ্রেফতারকৃত ফারুক আহমেদ গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে নেতৃত্ব দিয়েছিলেন। সে ঘটনার ভিডিও ফুটেজ দেখে পুলিশ তাকে সনাক্ত করে। তবে সে মামলার এজহারভুক্ত আসামি নয়।
উল্লেখ্য, গত ২৮ মার্চ হেফাজতে ইসলামের হরতালে সহিংসতার ঘটনায় ৩৭০০ জনকে আসামি করে সিদ্ধিরগঞ্জ থানায় মোট ৮টি মামলা দায়ের করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন