সোমবার, ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ
Home » Slider »

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ হতে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার, ১০ জুন ২০২১ | ৬:৩২ অপরাহ্ণ

নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ হতে ইয়াবাসহ ০৩ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার করেছে র‌্যাব-১।

অদ্য ১০ জুন ২০২১ ইং তারিখ আনুমানিক ১৯৫০ ঘটিকায় র‌্যাব-১, উত্তরা, ঢাকা এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে নারায়নগঞ্জ জেলার রুপগঞ্জ থানাধীন টেকনোয়াদ্দা কুমারপাড়া গ্রামস্থ জনৈক ফিরোজ এর মুদি দোকানের ডান পার্শ্বে আব্দুল হামিদ এর বসত বাড়ীর সামনে অভিযান পরিচালনা করে মাদক ব্যবসায়ী ১) মোঃ বুলু মিয়া (৩০), থানা- রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ, ২) মোঃ মনির (২৩), থানা-রুপগঞ্জ, জেলা- নারায়নগঞ্জ এবং ৩) মোঃ টুটুল (২৩), থানা- কুমিল্লা সদর, জেলা- কুমিল্লাদের’কে গ্রেফতার করে। এসময় ধৃত আসামীদের নিকট হতে ১৩৯০ পিস ইয়াবা ট্যাবলেট, ০২ টি মোবাইল ফোন এবং নগদ ১,৩৬,৮০০/- টাকা উদ্ধার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন