শনিবার, ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩১শে শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৫ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর উদ্দ্যোগে অসহায় মানুষদের মাঝে সাহরী বিতরণ

শনিবার, ১৭ এপ্রিল ২০২১ | ৫:৩০ অপরাহ্ণ

জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর উদ্দ্যোগে অসহায় মানুষদের মাঝে সাহরী বিতরণ

নিজস্ব প্রতিনিধি: সাতদিনের লকডাউন চলছে প্রাণঘাতি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় । আর এই লকডাউনের কারণে অসহায় হয়ে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। এসব নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়িয়েছে ”জনতার মঞ্চ ফাউন্ডেশন”।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দিবাগত রাত ২ টায় সংগঠনটির পক্ষ থেকে ঢাকার কমলাপুর এলাকায় কর্মহীন অসহায় মানুষের হাতে খাবার বিতরণ করা হয়।

‘আর্ত মানবতার সেবায় অরাজনৈতিক সংগঠন ”জনতার মঞ্চ ফাউন্ডেশন” স্বেচ্ছায় নিজের ইচ্ছায় স্লোগানকে সামনে রেখে কমলাপুর এলাকায় করোনাভাইরাস সংকটে কর্মহীন হয়ে পড়া অসহায় মানুষদের মাঝে রাত ২টায় সাহরী বিতরণ শুরু করেছে।

উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন ”জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমীন, প্রচার সম্পাদক মো: বাবুল ব্যাপারী, মোঃ হালিম (সদস্য) প্রমুখ নেতৃবৃন্দ।

 

সাহরী বিতরণ কর্মসূচির শুরুতে ”জনতার মঞ্চ ফাউন্ডেশন”, কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ আল আমীন বলেন, দেশব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে যাওয়ায় সরকার ঘোষিত লকডাউনে ঢাকা শহরে অনেক মানুষ কর্মহীন হয়ে পড়েছে। আমাদের সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁঁইয়ার দিক নির্দেশনায় গত বছরের ন্যায় এবারও সচেতনতা বৃদ্ধির পাশাপাশি একবেলা খাবারের (সাহরী) ব্যবস্থা করার মাধ্যমে অসহায় মানুষদের পাশে আমরা আমাদের সাধ্যনুযায়ী ”জনতার মঞ্চ ফাউন্ডেশন” দাঁড়িয়েছে। আজ প্রায় ১০০ জন ছিন্নমূল, রিকশাচালক ও পথশিশুর মাঝে এ খাবার বিতরণ করা হয়েছে।

 

আমাদের প্রতিবেদক কে মুঠো ফোনে “জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর প্রতিষ্ঠাতা সভাপতি লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, লকডাউন চলাকালীন আমাদের এই কার্যক্রম চলমান রাখার চেষ্টা করবে ”জনতার মঞ্চ ফাউন্ডেশন”। আজ আমাদের খাবার বিতরণের প্রথম দাপ শুরু করেছি।

 

মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য। সমাজের বিত্তশালীদের প্রতি আমাদের অনুরোধ, আপনারা যার যার অবস্থান থেকে অসহায় মানুষদের পাশে দাঁড়ান। সামর্থ অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানোর মধ্যেই প্রকৃত সার্থকতা নিহিত।

 

তিনি আরো বলেন, ”জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর সকল ইউনিট দেশব্যাপী এই মানবিক কার্যক্রম চলমান রাখবে। পাশাপাশি যারা আমাদের ”জনতার মঞ্চ ফাউন্ডেশন” এর মানবিক কার্যক্রম পরিচালনা করার জন্য সংগঠনকে শ্রম দিয়ে, অর্থেনৈতিকভাবে সহযোগিতা করে যাচ্ছেন তাদেরকে সংগঠনের পক্ষ থেকে আমি কৃতজ্ঞতা জানাই।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন