মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৯ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২৩শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ 

মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ | ৮:৩৬ অপরাহ্ণ

আড়াইহাজারে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে বিএনপি’র বিক্ষোভ 

স্টাফ রিপোর্টার:

 

নারায়ণগঞ্জের আড়াইহাজারে নি‌ষিদ্ধ ঘো‌ষিত আওয়ামী লীগের গণহত্যার বিচারের দাবি ও সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি। মঙ্গলবার বিকেলে উপজেলা সদরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা অংশ নেন।

 

বিকেলে উপজেলা সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিলটি গুরুত্বপূর্ণ স্থানগুলো ঘুরে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এ সময় নেতা-কর্মীরা বিভিন্ন স্লোগান দেন এবং তাঁদের দাবির পক্ষে বক্তব্য তুলে ধরেন।

 

 

 

শোডাউন ও সমাবেশে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভুঁইয়া, জেলা বিএনপির: আহায়ক কমিটির সদস্য লুতফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, পৌর বিএনপির সভাপতি মোহাম্মদ উল্যা লিটন, সাধারণ সম্পাদক ও বিআরডিবির চেয়ারম্যান সালাউদ্দিন ডালিম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আলমগীর হোসেন সাকিব এবং ফতেপুর ইউনিয়ন যুবদলের সদস্যসচিব সাদিকুর রহমান সাদেকসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন