সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ট্রাফিক পুলিশের অভিযান ১২ বাইক আটক

সোমবার, ১৫ জুন ২০২৬ | ৪:৫৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে ট্রাফিক পুলিশের অভিযান ১২ বাইক আটক

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে পায়রা চত্বরে রোববার (১৪ জুন) দিন ভর অভিযান চালিয়েছে ট্রাফিক পুলিশ। এ সময় আনুসাঙ্গিক কাগজপত্র না থাকায় ১২ টি বাইক আটক করে আড়াইহাজার থানার জিম্মায় দেয়া হয়েছে। তাদের প্রত্যেকের বিরুদ্ধে দেয়া হয়েছে মামলা। ট্রাফিক পুলিশের সার্জেন্ট রাজিবের নেতৃত্বে রোববার এ অভিযান চালানো হয়।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানান, আটককৃত বাইক গুলো থানার জিম্মায় রাখা হয়েছে। মামলার কার্যক্রম শেষ করে আসার পর বাইক গুলো মালিকদেরকে ফেরত প্রদান করা হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন