শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মোবারক হোসাইন

শুক্রবার, ১৫ মে ২০২৬ | ৫:০১ অপরাহ্ণ

রাজনৈতিক প্রতিহিংসা ও ষড়যন্ত্রমূলক সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানালেন মোবারক হোসাইন

​আমি মো. মোবারক হোসাইন, সাবেক সদস্য সচিব, উপজেলা ছাত্রদল, আড়াইহাজার। সম্প্রতি ‘দৈনিক প্রতিদিন খবর’ পত্রিকায় আমাকে জড়িয়ে প্রকাশিত ভিত্তিহীন, বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত সংবাদের প্রতিবাদে অত্র বিবৃতি প্রদান করছি।

​শুক্রবার ১৫ মে ২০২৬ তারিখে উক্ত পত্রিকায় আমাকে জড়িয়ে “আড়াইহাজারে ‘বেপরোয়া’ মোবারক হোসেনের উত্থান” শিরোনামে যে সংবাদটি প্রকাশিত হয়েছে, তাতে উল্লেখিত প্রতিটি তথ্যই সম্পূর্ণ অসত্য এবং কাল্পনিক। সংবাদের বিষয়বস্তুগুলো নিছকই রাজনৈতিক প্রতিহিংসার প্রতিফলন এবং আমার সামাজিকভাবে গড়ে ওঠা স্বচ্ছ ভাবমূর্তি ক্ষুণ্ণ করার একটি অপচেষ্টা মাত্র।

সংবাদে উল্লিখিত চাঁদাবাজি, টেন্ডার সিন্ডিকেট বা অবৈধ অস্ত্রের যে অভিযোগ আনা হয়েছে, তার সাথে বাস্তবতার দূরতম কোনো সম্পর্ক নেই। আমি একজন সচেতন নাগরিক এবং রাজনৈতিক কর্মী হিসেবে সর্বদা আইনের প্রতি শ্রদ্ধাশীল।

একটি কুচক্রী মহল রাজনৈতিকভাবে আমাকে মোকাবিলা করতে ব্যর্থ হয়ে এই ধরনের জঘন্য ও মিথ্যা অপপ্রচারের আশ্রয় নিয়েছে। ভিত্তিহীন এই সংবাদ প্রচারের মাধ্যমে সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে।

আমি আমার পারিবারিক ও ব্যক্তিগত ব্যবসায়িক কর্মকাণ্ড সততার সাথে পরিচালনা করি। এর বাইরে কোনো ধরনের অনৈতিক বা অবৈধ উপায়ে অর্থ উপার্জনের প্রশ্নই আসে না।

​আমি এই মিথ্যা ও মানহানিকর সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। একই সাথে সাংবাদিকতার নীতিনৈতিকতা বিসর্জন দিয়ে এমন বিভ্রান্তিকর সংবাদ পরিবেশন থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ করছি। অন্যথায়, আমার সম্মানহানি ও মানহানির প্রতিকারে আমি দেশের প্রচলিত আইনে আইনি ব্যবস্থা নিতে বাধ্য হব।

বিনীত,

​মোবারক হোসাইন 

সাবেক সদস্য সচিব, আড়াইহাজার উপজেলা ছাত্রদল।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন