সোমবার, ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৮শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১১ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আটককৃত তিন অনলাইন জুয়ারির মধ্যে ২জনকে ছেড়ে দিল পুলিশ

রবিবার, ১০ মে ২০২৬ | ১০:৩১ অপরাহ্ণ

আড়াইহাজারে আটককৃত তিন অনলাইন জুয়ারির মধ্যে ২জনকে ছেড়ে দিল পুলিশ

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে আটককৃত তিন অনলাইন জুয়ারির মধ্যে ২ জনকে ছেড়ে দিয়েছে পুলিশ।
জানাযায়, শনিবার সন্ধ্যা রাতে উচিতপুরা ইউনিয়নের দাসীরদীয়া এলাকা থেকে থানার এস আই রুহুল আমিন-২ সঙ্গীও ফোর্স নিয়ে গিয়ে তিনজন অনলাইন জুয়ারিকে আটক করে। আটককৃতরা হল, দাসীরদীয়া গ্ৰামের সোনা মিয়ার ছেলে ইলিয়াস আলী হোসেনের ছেলে রাসেল হক মিয়ার ছেলে শরিফ। এদের মধ্যে ইলিয়াসকে মামলা দিয়ে অপর দুইজনকে ছেড়ে দেওয়া হয়েছে।
এ ছেড়ে দেওয়ার বিষয়ে এস আই রুহুল আমিন জানান, তাদের দুজনের কাছে অনলাইন জুয়ার অ্যাপস না পাওয়া কারনে ছেড়ে দেওয়া হয়েছে। এ তিনজনকে আটকের পর ফোন কলের মাধ্যমে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কর্মকর্তাই বলেছিলেন তাদেরকে শুধু শুধু ধরা হয় নাই অ্যাপস পাওয়ার কারণেই তাদেরকে আটক করা হয়েছে এবং তাদের নামে মামলার প্রস্তুতি চলছে। অদৃশ্য কারণে শরিফ এবং রাসেলকে ছেড়ে দিয়ে শুধু ইলিয়াসকে মামলা দিয়ে রোববার দুপুরে নারায়ণগঞ্জ কোর্টে প্রেরণ করা হয়েছে। ছেড়ে দেওয়ার কারনে অনলাইন জুয়ারিরা আরও উৎসাহী হবেন বলে এলাকাবাসীর ধারণা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন