সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে আদমজী ইপিজেডের নির্মাণ ঠিকাদার মো: রমজানের ব্যবসা দখলে নিতে একটি প্রভাবশালী মহল গনমাধ্যম কর্মীদের মিথ্যা তথ্য দিয়ে প্রভাবিত করে অনলাইন গনমাধ্যম ও স্থানীয় পত্রিকায় মিথ্যাচার চালাচ্ছে। প্রভাবশালী মহলটি মিথ্যা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে ওই ব্যবসায়ীকে সামাজিক ভাবে হেয় প্রতিপন্ন করে ঘোলা পানিতে মাছ শিকার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা প্রশাসনকে মিথ্যা তথ্য দিয়ে যে কোন সময় তাকে হয়রানী করা হতে পারে বলেও আশঙ্কা করছেন এই ভুক্তভোগী ব্যবসায়ী।
ভুক্তভোগী ঠিকাদার মো: রমাজন জানায়, আমার বাড়ি আদমজী সুমিলপাড়া এলাকায়। আমি একসময় এলাকায় ডিশের ব্যবসা পরিচালনা করতাম। এ ব্যবসা করতে গিয়ে বিভিন্ন সময় নানান ঝামেলা পোহাতে হত। তাই এই ব্যবসা ছেড়ে দিয়ে আদমজী ইপিজেডে কন্ট্রাকের মাধ্যমে নির্মাণ কাজের শ্রমিক সরবরাহ এবং পুরাতন বিল্ডিং ভাঙ্গার কাজ করে জীবিকা নির্বাহ করে আসছি। আমি কোন অবৈধ ব্যবসা বা অনৈতিক কাজে সম্পৃক্ত নই। কিন্তু কিছুদিন যাবৎ একটি প্রভাবশালী মহল পর্দার আড়ালে থেকে আমাকে নিয়ে নানান চক্রান্ত চালিয়ে যাচ্ছে। ওই মহলটি আমাকে মাদক ব্যবসায়ী বানিয়ে মিথ্যাচার চালিয়ে সমাজে হেয় প্রতিপন্ন করার জন্য উঠে পরে লেগেছে। আমাকে সরিয়ে দিতে পারলে তারা আমার ব্যবসাটি দখল করতে পারবে। এলাকার মানুষ জানে আমি কি করে জীবন যাপন করি। আমি ডিশের ব্যবসা ছেড়ে দেওয়ার পর থেকে নারায়ণগঞ্জ শহরে বসবাস করি। সেখান থেকেই আদমজী ইপিজেডে যাতায়াত করে ব্যবসা পরিচালনা করে থাকি। মাসে দুই একবার সুমিলপাড়া গিয়ে আমার মা বাবার সাথে দেখা করে আসি। অথচ ওই মহলটি গনমাধ্যম কর্মীদেরকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য দিয়ে অনলাইন ও স্থানীয় লোকাল পত্রিকায় মিথ্যাচার চালিয়ে যাচ্ছে।
ভুক্তভোগী রমজান গনমাধ্যম কর্মী ও প্রশাসনের দৃষ্টি আকর্ষন করে জানায়, আমি একজন ব্যবসায়ী, ব্যবসা করেই জীবিকা নির্বাহ করে থাকি। আমি কখনো মাদকের সাথে সম্পৃক্ত নই। অনুসন্ধান করে প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হউক। প্রভাবশালী মহলের ইন্ধনে যেন কোন নীরিহ মানুষ হয়রানীর শিকার না হয় সে বিষয়টি বিবেচনা করার জন্য প্রশাসন ও গনমাধ্যম কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।