বৃহস্পতিবার, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অন্যের জমি থেকে জোর পূর্বক মাটি কেটে নিয়ে জবরদখল করার চেষ্টা, থানায় অভিযোগ!

বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬ | ১০:৫৭ পূর্বাহ্ণ

আড়াইহাজারে অন্যের জমি থেকে জোর পূর্বক মাটি কেটে নিয়ে জবরদখল করার চেষ্টা, থানায় অভিযোগ!

নিজস্ব প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে অন্যের জমি জোর পূর্বক জবরদখল করার চেষ্টা করে মূল্যবান মাটি কেটে নেয়ার বিষয়ে আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দেয়া হয়েছে। মঙ্গলবার এ বিষয়ে সোলাইমান নামে জমির মালিক এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগের সূত্রে জানা যায় যে, দুপ্তারা মৌজার আর এস ৯৫২ নং খতিয়ানের আর এস ২১৭ নং দাগের ২৫ শতাংশ হইতে ১৮ শতাংশ নাল জমির খরিদ সূত্রে মালিক ও ভোগ দখলকার দুপ্তারা ইউনিয়নের নতুন বান্টি এলাকার মৃত বাবর আলীর পুত্র সোলাইমান।কিন্তু একই এলাকার জয়নাল আবেদীনের পুত্র মো. আলী নিজেকে বিভিন্ন উচ্চ পদস্থ সরকারী লোকজনের বিশেষ পরিচিত ও তাদের সাথে সম্পর্ক রয়েছে বলে ২৫ এপ্রিল সকালে লোকজন নিয়ে ওই সম্পত্তি জবরদখলের চেষ্টায় ওই সম্পত্তি থেকে মূল্যবান মাটি কেটে নিয়ে যায়। সোলেমান লোক মারফত সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাতে বাধা দিলে মো. আলী নিজেকে বিভিন্ন সরকারী উচ্চ পদস্থ কর্মকর্তাদের বিশেষ পরিচিত ও নিজস্ব লোক বলে পরিচয় দিয়ে সোমলেমানকে আইনের প্যাঁচে ফেলে জেল হাজত খাটানোর ও জীবনে মেরে ফেলে গুম করে দেয়ার হুমকী প্রদর্শণ করে। এ বিষয়ে সোলেমান বাদী হয়ে মঙ্গলবার আড়াইহাজার থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

আড়াইহাজার থানার এস আই অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শণ করেছেন বলে পুলিশ জানায়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন