শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বজ্রপাতের কবলে গৃহবধূ,  নারিকেল গাছে আগুন!

সোমবার, ২৭ এপ্রিল ২০২৬ | ৪:৫২ পূর্বাহ্ণ

আড়াইহাজারে বজ্রপাতের কবলে গৃহবধূ,  নারিকেল গাছে আগুন!

রফিকুল ইসলাম রানা, আড়াইহাজার ( নারায়ণগঞ্জ)  প্রতিনিধি

নারায়নগঞ্জের আড়াইহাজারে মাঠ থেকে গরু আনতে গিয়ে বজ্রপাতে বেদেনা (৪০) নামে এক গৃহবধূ গুরুতর আহত হয়েছে। মূমুর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে তার অবস্থা সংজটাপন্ন বিধায় কর্তব্যরত ডাক্তার তাকে ঢামেক এ রেফার করেছেন। ঘটনাটি ঘটেছে রোববার বিকেলে উপজেলার উচিৎপুরা ইউনিয়নের পূর্ব আতাতী গ্রামে। বেদেনা ওই গ্রামের আব্দুল হাই এর স্ত্রী।

অপর দিকে উপজেলার খাগকান্দা এলাকায় ঝড়ের সময় বজ্রপাতে একটি নারিকেল গাছে আগুন ধরে গিয়ে গাছের ব্যাপক ক্ষতি হয়েছে বলে সংবাদ পাওয়া গেছে।

হাসপাতাল সূত্র ও এলাকাবাসী জানায়, বিকেল ৪ টার দিকে ঝড় বৃষ্টি শুরু হলে বেদেনা মাঠে থাকা গরু বাড়ীতে আনতে যান। মাঠেই তিনি বজ্রপাতের কবলে পড়ে গুরুতর আহত হন। পরে প্রত্যক্ষদর্শীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন