বৃহস্পতিবার, ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ এসআই বজলুর বিরুদ্ধে: এসপি বরাবর আবেদন

বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬ | ৬:০১ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ীকে মাদক দিয়ে ফাঁসানোর অভিযোগ এসআই বজলুর বিরুদ্ধে: এসপি বরাবর আবেদন

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ভাঙ্গারী ব্যবসায়ী স্বামীকে প্রতিপক্ষের প্ররোচনায় হেরোইন দিয়ে ফাঁসানোর ঘটনায় উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমানের বিরুদ্ধে পুলিশ সুপার বরাবর অভিযোগ দায়ের করেছেন এক ভুক্তভোগী নারী। সম্প্রতি সিদ্ধিরগঞ্জের আদমজী সুমিলপাড়া বিহারী ক্যাম্পের মো: ফয়সালের স্ত্রী মোসা: সুমি পুলিশ সুপার বরাবর এ অভিযোগটি দায়ের করেন।
অভিযোগে ভুক্তভোগী মোসা: সুমি উল্লেখ করেন, বিগত প্রায় ৭/৮ মাস পূর্বে তার স্বামী মো: ফয়সাল আদমজী বিহারী ক্যাম্পের বাবলা গংদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করেন। এ ঘটনায় বিবাদীরা ক্ষুব্ধ হয়ে প্রতিশোধ নেওয়ার জন্য তার স্বামীর নামে চ্যানেল ২৬ বাংলা এবং দৈনিক সচেতন নামীয় পত্রিকায় মিথ্যা অপবাদ দিয়ে সংবাদ প্রচার করে তাকে হয়রানী করার চেষ্টা করে। অত:পর চলতি মাসের ১৪ তারিখ সন্ধ্যা সাড়ে ৬ টায়  উক্ত বাবলার সঙ্গীয় সন্ত্রাসী মিঠুন ও সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমানের মাধ্যমে তার স্বামী ফয়সালকে থানায় নিয়ে আটক করে। প্রকৃত পক্ষে তার স্বামী ঢাকায় তার বন্ধুর বিবাহের অনুষ্ঠানে যাওয়ার পথে তাকে চিটাগাং রোড হতে আটক করে থানায় নিয়ে যায়। অথচ সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমান তাহার অভিযোগে ঘটনাস্থল আদমজী বিহারী কলোনী পানির ট্যাংকি হতে গ্রেফতারের ঘটনা দেখিয়ে তার স্বামীর নিকট হতে ২৫০ পুড়িয়া হেরোইন উদ্ধার দেখাইয়া অবৈধ ভাবে একটি মাদক মামলা দায়ের করে।
অভিযোগে ভুক্তভোগী সুমি আরো উল্লেখ করেন, এসআই বজলুর রহমান বিবাদী মিঠুন দ্বারা প্রভাবিত ও আর্থিক ভাবে লাভবান হয়ে ফাসানোর জন্য তার স্বামীর বিরুদ্ধে অত্র মামলাটি আটক করা হইয়াছে। প্রকৃত পক্ষে তার স্বামী একজন ভাঙ্গারী ব্যবসায়ী। সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমান বিবাদী মিঠুনের দ্বারা প্রভাবিত হয়ে মিথ্যা ঘটনা সাজাইয়া চিটাগাং রোড হতে আটক করে আদমজী বিহারী কলোনী ঘটনাস্থল দেখাইয়া তার স্বামী ফয়সালকে অযথা হয়রানী, আর্থিক ও সামাজিক ভাবে ক্ষতিগ্রস্থ করার জন্য অত্র মামলায় সংযুক্ত করা হইয়াছে। প্রকৃত পক্ষে তার স্বামী কখনো কোনদিন মাদক ক্রয়-বিক্রয়ের সাথে জড়িত নহে। তার স্বামী ফয়সাল তার ভাইকে কোপানোর ঘটনায় বাবলা গংদের বিরুদ্ধে সিদ্ধিরগঞ্জ থানায় মামলা করার কারণে তাদেরকে একাধিকবার মারধর ও প্রাণ নাশের চেষ্টা করে।
তিনি বলেন, বর্তমানে আমি ও আমার পরিবারের লোকজন প্রাণ নাশের আশংকায় দিনাতিপাত করতেছি। তারা যে কোন সময় আমাকে ও আমার পরিবারের লোকজনকে প্রানে মারিয়া ফেলিবে। উক্ত বিবাদীদের দ্বারা প্রভাবিত হয়ে সিদ্ধিরগঞ্জ থানার এসআই বজলুর রহমান আমার স্বামী ফয়সাল এর বিরুদ্ধে অত্র মিথ্যা মামলা দায়ের করে। এই মিথ্যা মামলা থেকে পরিত্রান পেতে ওই ভুক্তভোগী নারী পুলিশ সুপারের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) বজলুর রহমানের কাছে জানতে চাইলে তিনি জানান, আমি মাদক সহ তাকে আটক করেছি এবং মাদক মামলায়ই তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।
এ ব্যাপারে জানতে চাইলে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান মুন্সি বলেন, ভুক্তভোগী লিখিত অভিযোগ দিয়েছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন