রবিবার, ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

বুধবার, ২২ এপ্রিল ২০২৬ | ৬:২০ অপরাহ্ণ

আড়াইহাজারে অটো চাপায় শিশু নিহত

বিশেষ প্রতিনিধি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে মঙ্গলবার ( ২১ এপ্রিল) সন্ধ্যায় অটো চাপায় সাইফুল (৫) নামে এক শিশু নিহত হত হয়েছে। নিহত সাইফুল উপজেলার হাইজাদী ইউনিয়নের তিলচন্দী এলাকার রিকসাচালক শাফির পুত্র।

পুলিশ ও এলাকার প্রত্যক্ষদর্শীরা জানায়, ওই সময় বাড়ীর পাশে আড়াইহাজার টু জাঙ্গালিয়া সড়কে আরো কয়েকজন সমবয়স্ক শিশুর সাথে খেলা করছিল শিশু সাইফুল। ওই সড়কে তখন যানবাহন চলাচলের আধিক্য থাকায় খেলারত শিশুরা সড়ক থেকে দৌড়ে চলে যাচ্ছিল। এ সময় শিশু সাইফুল পিছনে পড়ে যায় এবং একটি অটোর নিচে চাপা পড়ে গুরুতর আহত হয়। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

শিশু সাইফুলের অনাকাংখিত মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে এবং এক হৃদয় বিদারক দৃশ্যের অবতারণা হয়।

পুত্রের মৃত্যুতে বার বার মুর্ছা যাচ্ছিলেন তার রিকসা চালক বাবা শাফি। রাতে স্থানীয় ভাবে জানাজা শেষে চার গ্রাম সমম্বিত কবরস্থানে লাশ কবরস্থ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন