সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬ | ৬:১৯ অপরাহ্ণ

আড়াইহাজারে স্বামীর সাথে ঝগড়া করে স্ত্রীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক

নারায়ণগঞ্জের আড়াইহাজারে স্বামীর সাথে ফোনে ঝগড়া করে স্ত্রী ফাতেমা (২০) গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছে বলে সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে আড়াইহাজার পৌরসদরের ৮ নং ওয়ার্ড শিবপুর গ্রামে নিহতের পিত্রালয়ে মঙ্গলবার সকাল সাড়ে ৯টায়।নিহত ফতেমা ওই গ্রামের মৃত রুপমিয়ার মেয়ে।

পুলিশ ও এলাকাবাসি জানায়, ফাতেমার বিয়ে হয় গাজীপুরে সুমন মিয়া নামের এক যুবকের সঙ্গে। গত এক মাস আগে স্বামীর সাথে ঝগড়া করে ফাতেমা পিত্রালয়ে চলে আসে। মঙ্গলবার সকালে স্বামীর সাথে মোবাইল ফোনে ঝগড়া করে এক পর্যায়ে নিজ শয়ণ কক্ষের আঁড়ার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগিয়ে ফাতেমা আত্ম হত্যা করে। তাকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করেন।

পুলিশ জানায়, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ মর্গে পাঠানো হয়েছ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন