মঙ্গলবার, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

সোমবার, ২০ এপ্রিল ২০২৬ | ৯:১২ অপরাহ্ণ

আড়াইহাজারে শুরু হলো হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন

মো. জিয়াউর রহমান:
সমগ্র দেশের ন্যায় আড়াইহাজার উপজেলায় আজ থেকে ‘হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন শুরু হয়েছে।
উপজেলার বগাদী, ফতেহপুর ইউনিয়নের একটি টিকাদান কেন্দ্রে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জনাব ডা. হাবিবুর রহমান।
উদ্বোধনকালে উপস্থিত ছিলেন মেডিকেল অফিসার ডিজিস কন্ট্রোল (MODC), নার্সিং সুপারভাইজার, মেডিকেল টেকনোলজিস্ট ইপিআই (MT-EPI), সহকারি স্বাস্থ্য পরিদর্শক (AHI), স্বাস্থ্য সহকারীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ডা. হাবিবুর রহমান জানান, আড়াইহাজার উপজেলায় এবারের টিকাদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৫৩,৪০১ জন শিশু। ৬ মাস থেকে ৫ বছরের কম বয়সী সকল শিশু বিনামূল্যে এক ডোজ করে এমআর (হাম-রুবেলা) টিকা পাবে।
তিনি আরও বলেন, টিকাদান কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য উপজেলায় পর্যাপ্ত ৫৫,৫০০ ডোজ ভায়াল মজুদ রয়েছে। আজ থেকে উপজেলার ২৪টি কেন্দ্রে একযোগে টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। এই কর্মসূচি আগামী ১০ মে পর্যন্ত চলবে।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার পক্ষ থেকে ৬ মাস থেকে ৫ বছর বয়সী সকল শিশুর অভিভাবকদের প্রতি জোরালো আহ্বান জানানো হয়েছে— নির্ধারিত সময়ের মধ্যে সন্তানদের বিনামূল্যে এমআর টিকা গ্রহণ করতে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন