সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রড বোঝাই ট্রাকে ডাকাতি: আটক ১, মামলা দায়ের

বৃহস্পতিবার, ০৯ এপ্রিল ২০২৬ | ৭:৩৬ অপরাহ্ণ

আড়াইহাজারে রড বোঝাই ট্রাকে ডাকাতি: আটক ১, মামলা দায়ের

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ঢাকা- সিলেট মহাসড়কে রড বোঝাই ট্রাকে ডাকাতিকালে আমিন নামে এক ডাকাতদেল সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার ভোররাতে সড়কের পাচরুখী এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত ডাকাত সদস্য আমিন পিরোজপুরের মঠবাড়ীয়া থানাধীন ভাদুরা গ্রামের বাসিন্দা।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, ভোররাতে ঢাকা- সিলেট মহাসড়কের পাচরুখী এলাকায় একটি সংঘবদ্ধ ডাকাতদল একটি রড বোঝাইট্রাক গতিরোধ করে। এসময় ডাকাতরা ট্রাকের চালকে জিম্মি করে ট্রাক থেকে রড লুট করার সময় ট্রাকের ড্রাইভার ও হেলপার চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ধাওয়া করে আমিন নামে এক ডাকাতদলের সদস্যকে আটক করে। পালিয়ে যায় বাকি ডাকাত সদস্যরা। এসময় ডাকাতদের হামলা আহত হয় ১ ব্যক্তি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে স্থানীয়রা আটক ডাকাতদলের সদস্য আমিনকে পুলিশের কাছে সোপর্দ করে। এঘটনায় আড়াইহাজার থানায় একটি ডাকাতির মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তারকৃতকে নারায়ণগঞ্জ আদালতে পাঠানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন