মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়ায় সংঘর্ষের কবলে ১০ মাসের অন্তঃসত্ত্বা নারী, রক্তাক্ত অন্তত ৮

বিশেষ প্রতিনিধি:

সোমবার, ৩০ মার্চ ২০২৬ | ১২:১৫ পূর্বাহ্ণ

কালাপাহাড়িয়ায় সংঘর্ষের কবলে ১০ মাসের অন্তঃসত্ত্বা নারী, রক্তাক্ত অন্তত ৮

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার মেঘনা বেষ্টিত দ্বীপ ইউনিয়ন কালাপাহাড়িয়ায় দু’পক্ষের সংঘর্ষে ১০ মাসের অন্ত:স্বত্ত্বা মহিলাসহ অন্তত ৮ জন আহত হয়েছে বলে জানা গেছে।রোববার ( ২৯’মার্চ ) সকাল ১১ টায় এ ঘটনা ঘটেছে ওই ইউনিয়নের হাজীরটেক গ্রামে।

জানা গেছে, পূর্ব শত্রুতার জের ধরে ইউনিয়ন যুবদলের সাংঘঠনিক সম্পাদক ছানাউল্লাহ ও তার লোকজনের সহিত তার চাচতো ভাই রুবেলের পূর্ব শত্রুতার জের ধরে উভয় পক্ষের মধ্যে প্রথমে কথা কাটাকাটি এবং পরে সংঘর্ষ বাধে। উভয় পক্ষ ধারালো অস্ত্র সস্ত্র নিয়ে পরষ্পরের উপর হামলা করলে
ঘটনায় ছানাউল্লাহ, আহসানউল্লাহ, তার অন্তঃস্বত্ত্বা স্ত্রী রুমা, মা মহারাণী এবং অপর পক্ষের খোকন, রুবেল, হৃদয়, রংমালা গুরুতর আহত হয়। তাদেরকে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা হাসপাতাল ও মদনপুরের আল বারাকা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আড়াইহাজার থানার ওসি আলাউদ্দিন জানান, ঘটনার বিষয়ে জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হচ্ছে। তদন্ত করে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন