নারায়ণগঞ্জের আড়াইহাজারে জান্নাতুল (৮) নামে এক শিশুর লাশ পুকুরের পানির নিচ থেকে উদ্ধার করা হয়েছে। সোমবার ( ১৬ মার্চ) দুপুরে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের শিলমান্দী এলাকায় এ ঘটনা ঘটেছে। জান্নাতুল স্থানীয় একটি মাদরাসায় লেখা পড়া করতো।
এলাকাবাসি জানায়, স্থানীয় লোকজন দুপুরে দিঘিরপাড় নামে পরিচিত ওই পুকুরে গোসল করতে গেলে পুকুরের পানির নিচে উপুর হয়ে থাকা অবসস্থায় শিশু জান্নাতুলের লাশ দেখতে পেয়ে তা উদ্ধার করেন। নিহত জান্নাতুল ওই এলাকার রাসেল মোল্লার কন্যা।