মঙ্গলবার, ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ১ কেজি গাঁজাসহ মাদক করাবারি গ্রেফতার

বিশেষ প্রতিনিধি:

সোমবার, ১৬ মার্চ ২০২৬ | ২:০৫ অপরাহ্ণ

আড়াইহাজারে ১ কেজি গাঁজাসহ মাদক করাবারি গ্রেফতার

নারায়ণগঞ্জের আড়াইহাজার থানা পুলিশ ১ কেজি গাঁজাসহ সুমন ভান্ডারী (৭৩) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে। রোববার (১৫ মার্চ) রাত সাড়ে ৮টায় উপজেলার বিশনন্দী ইউনিয়নের চালারচরি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার ও বিশেষ কৌশলে কোমড়ের সাথে বেঁধে বহন করা ১ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

গ্রেফতার সুমন ভান্ডারী কুমিল্লা জেলার মুরাদনগর থানার তোল্লা গ্রামের মৃত বাদশা মিয়া ও আমেনা দম্পতির পুত্র এবং মাছিমনগর এলাকার ছোটন খাদেমের বাড়ীর ভাড়াটিয়া। আড়াইহাজার থানার ওসি মো. আলাউদ্দিন জানান, তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে সোমবার নারায়ণগঞ্জ আদারতে পাঠানো হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন