মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত বাতেন মারা গেছেন

বৃহস্পতিবার, ১৬ অক্টোবর ২০২৫ | ৪:০৩ অপরাহ্ণ

আড়াইহাজারে দুই পক্ষের সংঘর্ষে আহত বাতেন মারা গেছেন

নিজস্ব সংবাদদাতা: আড়াইহাজারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে আব্দুল বাতেন মিয়া (৬৮) নামে এক ব্যাক্তি নিহত হয়েছে। বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
এর আগে বুধবার রাত ৮টার দিকে উপজেলা সাতগ্রাম ইউনিয়নের রসুলপুর মোল্লাপাড়া এলাকায় এ সংঘর্ষে ঘটনা ঘটে।
নিহত আব্দুল বাতেন ওই এলাকার মৃত লাল মিয়ার ছেলে। তিনি সাতগ্রাম ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার পিতা। তিনি মাছের ব্যবসা করতেন।
পুলিশ ও স্থানীয়রা একাধিক সূত্র জানায়, সাতগ্রাম ইউনিয়নের যুবদলের সভাপতি রেজাউল করিম ও তার ছোট ভাই হাসিবুল হক হাসান গত শুক্রবার (৩ অক্টোবর) জুমার নামাজের পর মাদক ও সামাজিক অবক্ষয় নিয়ে মসজিদে বক্তব্য রাখেন। এর পরপরই হাসান গ্রুপ ও শাহজাহান গ্রুপের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
এই ঘটনা এবং এলাকার আধিপত্য নিয়ে রেজাউল করিমের সাথে ওই ইউনিয়নের ৩নং ওয়ার্ড যুবদলের সিনিয়র সহসভাপতি শাহজাহান মিয়ার বিরোধ চলে আসছিল।
এই নিয়ে বুধবার রাত ৮টায় গ্রামের ওয়াজ মাহফিল কোন জায়গায় হবে এই নিয়ে রেজাউল ও শাহজাহানের লোকজন প্রথমে কথাকাটা হয়। পরে রেজাইল করিম, তার ভাই হাসিবুল হাসান লোকজন নিয়ে শাহজাহানের লোকদের উপর হামলা করে। এতে উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বাতেনসহ ১০ জন আহত হয়। আহত বাতেন বৃহস্পতিবার সকাল ১০টায় মারা যান।
নিহত বাতেনের ছেলে শাহজাহান বলেন, কোনো কারণ ছাড়াই করিমের লোকজন আমাদের উপর হামলা করে। এতে আমার বাবা মারা যান। আমরা এই ঘটনার বিচার চাই।
এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করা হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন