মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা

রবিবার, ০৫ অক্টোবর ২০২৫ | ৭:১১ অপরাহ্ণ

মুক্তিযুদ্ধের প্রজন্ম দল সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষনা

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম দলের সিদ্ধিরগঞ্জ থানার ৩১ সদস্য বিশিষ্ট পুণার্ঙ্গ কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। গত বুধবার, ১ অক্টোবর নারায়ণগঞ্জ মহানগর কমিটির সভাপতি জহিরুল ইসলাম জয় ও সাধারন সম্পাদক কামরুল হাসান রবিন আনুষ্ঠানিক ভাবে মোসলেহ উদ্দিন সেলিম কে সভাপতি ও আশরাফ উদ্দিন পুলক কে সাধারন সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট সিদ্ধিরগঞ্জ থানার পুণার্ঙ্গ কমিটি ঘোষণা করেন।

সিদ্ধিরগঞ্জ থানা কমিটির অন্য সদস্যরা হলেন, সহ সভাপতি মাহবুবুর রহমান সেলিম সরকার, যুগ্ন-সাধারন সম্পাদক নুর আলম রিংকু, সাংগঠনিক সম্পাদক ফেরদৌস হোসেন রাজিব, সহ সাংগঠনিক সম্পাদক এইচ এম সানি, প্রচার সম্পাদক রাজিব বাদশা, দপ্তর সম্পাদক আরিফ হোসেন, সহ দপ্তর সম্পাদক শামিম সরকার, মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক ইউসুফ মারুফ ও মহিলা বিষয়ক সম্পাদক ছাবিহা ইসলাম সহ ২০ জনকে সদস্য করে কমিটি ঘোষনা করা হয়েছে।

সিদ্ধিরগঞ্জ থানা কমিটির সভাপতি মোসলেহ উদ্দিন সেলিম বলেন, দল যাকে মনোনয়ন দিবে আমরা তার সাথেই কাজ করবো , আমাদের এখন থেকেই জনগনের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাইবো। গত ৫ ই আগস্ট এর ছাত্র জনতার আন্দোলনে বাকশালী ফ্যাসিস্ট খুনি হাসিনা সরকার দেশ থেকে পলায়নের মাধ্যমে দেশের মানুষ স্বাধীনতার সুঘ্রাণ পেতে শুরু করেছে। তিনি বলেন, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়াম্যান তারেক রহমান আগামীর বাংলাদেশ বিনির্মানে রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা ঘোষনা করেছেন আমাদের সে অনুযায়ী সামনে অগ্রসর হতে হবে।

সাধারন সম্পাদক আশরাফ উদ্দিন পুলক কমিটির নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন আপনারা যারা কমিটিতে আছেন সুনামের সাথে এলাকায় কাজ করবেন, দলের সুনাম ক্ষুন্ন হয় এমন কোন কাজ করবেন না। যদি কারো বিরুদ্ধে চাদাঁবাজি সন্ত্রাসীর অভিযোগ পাওয়া যায় আমরা তার বিরুদ্ধে সাংগঠনিক ও আইনানুগ ব্যাবস্থা গ্রহন করবো।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন