রবিবার, ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ, ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ রবিবার | ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে রাতভর পূজা মন্ডপে ইউএনওর নির্ঘুম তদারকি

মঙ্গলবার, ৩০ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৩৫ অপরাহ্ণ

আড়াইহাজারে রাতভর পূজা মন্ডপে ইউএনওর নির্ঘুম তদারকি

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা ও সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করতে এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ মোঃ মামুনুর রশীদ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত সারারাত নির্ঘুম থেকে তিনি উপজেলার ৩১টি পূজা মন্ডপ ঘুরে ঘুরে পরিদর্শন করেন।
প্রতিটি মন্ডপেই তিনি সরেজমিন খোঁজখবর নেন।কোথাও নিরাপত্তার ঘাটতি আছে কিনা, কারও দায়িত্ব পালনে অবহেলা আছে কিনা কিংবা কোন বিষয়ে জরুরি ব্যবস্থা নেওয়া প্রয়োজন কিনা। তার এমন দায়িত্বশীল উদ্যোগে ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলেই সন্তুষ্টি প্রকাশ করেছেন। অনেকে তাকে আড়াইহাজারের প্রকৃত “অভিভাবক” হিসেবে অভিহিত করছেন।
ইউএনও শেখ মোঃ মামুনুর রশীদের প্রতি জনগণের আস্থা ও বিশ্বাস বহুগুণে বৃদ্ধি পেয়েছে। পাশাপাশি বেড়েছে তার প্রতি সাধারণ মানুষের প্রত্যাশাও।
এ সময় তার সঙ্গে ছিলেন সহকারি কমিশনার (ভূমি) নঈম উদ্দিন, উপজেলা প্রকৌশলী সাইফুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা আতাউর রহমান, আনসার বিডিপি কর্মকর্তা আল মামুনসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
উপজেলার চৌধুরীপাড়া পূজা মন্ডপসহ ৩১টি পূজা মন্ডপে নিয়মিত যোগাযোগ রক্ষা করছেন ইউএনও। যেকোনো প্রয়োজনে তিনি নিজেই ছুটে যাচ্ছেন ঘটনাস্থলে। ফলে পূজা উদযাপন শান্তিপূর্ণ ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন