শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

শনিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৫ | ৪:৩৯ অপরাহ্ণ

আড়াইহাজারে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

আড়াইহাজার প্রতিনিধি :
আড়াইহাজারে গলাকাটা অবস্থায় সারনা বেগম (৭০) নামের এক বৃদ্ধার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে উপজেলার দুপ্তারা ইউনিয়নের তিনগাঁও গ্রামের একটি টেক্সটাইল মিল—সংলগ্ন একতলা ভবনের ছাদে এই নৃশংস হত্যাকান্ডের ঘটনাটি ঘটে। নিহত সারনা বেগম ওই গ্রামের মুক্তার হোসেনের স্ত্রী।
জানা গেছে, নিহত বৃদ্ধা দীর্ঘদিন ধরে স্থানীয় মোহাম্মদ জাহাঙ্গীরের মালিকানাধীন টেক্সটাইল কারখানায় শ্রমিকদের মেসে রান্নার কাজ করতেন। স্থানীয়রা প্রথমে ভবনের ছাদে গলাকাটা মরদেহ দেখতে পেয়ে থানায় খবর দেন। পরে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সুরতহাল প্রতিবেদন তৈরি করে রাত ১২টার দিকে লাশ উদ্ধার করে।

নিহতের ভাই সামাদ জানান, আমার বোনের কোন সন্তান ছিল না। তার কোন শত্রুও ছিল না। কারা হত্যা করতে পারে তাও আমরা জানিনা।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন জানান, হত্যার কারণ বা কারা এ ঘটনায় জড়িত তাৎক্ষণিকভাবে তা জানা যায়নি। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য শনিবার সকালে নারায়ণগঞ্জ ভিক্টোরিয়া হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের কারণ ও দায়ীদের শনাক্তে তদন্ত চলছে বলে জানান তিনি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন