বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

র‍্যাবের জালে আড়াইহাজারের ত্রাস ‘শুটার মাসুদ’ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার

মঙ্গলবার, ০৯ সেপ্টেম্বর ২০২৫ | ১:৪৬ পূর্বাহ্ণ

র‍্যাবের জালে আড়াইহাজারের ত্রাস ‘শুটার মাসুদ’ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি:

নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। প্রেস রিলিজের মাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ আদমজী র‍্যাব-১১ অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেন।

র‍্যাব-১১ সূত্রে জানা যায়, র‍্যাব-১১ এর দায়িত্বপূর্ণ এলাকায় বিভিন্ন দুর্ধর্ষ অস্ত্রধারী সন্ত্রসী ও অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের লক্ষ্যে বিভিন্ন তথ্য সংগ্রহ ও গোয়েন্দা নজরদারী চলমান ছিল। এরই ধারাবাহিকতায় নারায়ণগঞ্জের আড়াইহাজারের শীর্ষ সন্ত্রাসী শুটার মাসুদ বিদেশি পিস্তল, গুলি ও মাদক সহ সোনারগাঁও হতে গ্রেপ্তার করা হয়। সে উপজেলার বালিয়াপাড়া গ্রামের মোবারক হোসেনের ছেলে।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, গত(২৭জুলাই) সোনারগাও থানাধীন নোয়াদ্দা বাবুবাজার এলাকায় রাকিব (২৫) নামে একজন কাপড় ব্যবসায়ীকে প্রকাশ্যে গুলি করে হত্যা করা হয়। তৎকালীন সময় এই হত্যাকান্ডের একটি সিসিটিভির ফুটেজ বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপক ভাইরাল হয়। এই ভিডিও ফুটেজে দেখা যায় যে, গ্রেফতারকৃত আসামী মো. মাসুদ (২৮) ওরফে শুটার মাসুদ ব্যবসায়ী রাকিবকে রাস্তার পাশে ঝোপের মধ্যে ফেলে নিজের কোমর থেকে পিস্তল বের করে পরপর দুটি গুলি করে ঘটনাস্থল থেকে অস্ত্র উঠিয়ে বীরদর্পে চলে যায়। তাছাড়া এই শুটার মাসুদ তার বাহিনীর মাধ্যমে সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন এলাকায় বিভিন্ন সময় অস্ত্রসহ শোডাউন এর মাধ্যমে এলাকাতে আতঙ্ক ছড়িয়ে নিরীহ জনগণ থেকে ছিনতাই, চাঁদাবাজি, লুটপাট, ডাকাতি সহ বিভিন্ন অপকর্ম করে আসছিল। এছাড়াও মাসুদ বাহিনী সোনারগাঁও ও আড়াইহাজারের বিভিন্ন স্পটে মাদক সেবন ও কেনাবেচার সাথে সক্রিয়ভাবে জড়িত ছিল। এরই ধারাবাহিকতায় (০৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ০৭.৩০ ঘটিকার সময় সোনারগাঁও থানাধীন পেরাব এলাকায় অভিযান পরিচালনা করে মো. মাসুদ (২৮) ওরফে শুটার মাসুদ কে ১টি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন, ৬ রাউন্ড তাজা গুলি, ২ বোতল হুইস্কি ও ৫৮ পিস ইয়াবাসহ আটক করা হয়। উল্লেখ্য যে, মো. মাসুদ (২৮) ওরফে শুটার মাসুদের নামে নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় ১টি হত্যা, ৩টি হত্যা চেষ্টা, ১টি নাশকতা, ১টি ডাকাতি ও ১টি মাদকসহ মোট ৭টি মামলা রয়েছে। এছাড়াও গত ৩ সেপ্টেম্বর ২০২৫ তারিখে একই গ্রুপের আরেক শীর্ষ সন্ত্রাসী শুটার রিয়াজ’কে সিলেট জেলার গোয়াইনঘাট এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন আছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন