বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

শুক্রবার, ০৫ সেপ্টেম্বর ২০২৫ | ৩:২২ অপরাহ্ণ

আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের আড়াইহাজারে বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-অর্থনৈতিক বিষয়ক সম্পাদক মাহমুদুর রহমান সুমনের নেতৃত্বে র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে র‍্যালিটি আড়াইহাজারের কাঁচা বাজার আড়ৎ হতে শুরু করে চৌরাস্তা পায়রাচত্তর হয়ে উপজেলার সামনে গিয়ে সমাপ্ত হয়।

এসময় নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক জুবায়ের রহমান জিকু,আড়াইহাজার উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবুল কাশেম ফকির, নারায়ণগঞ্জ জেলা ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ভিপি মনজুরুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা শ্রমিক দলের সিনিয়র সহ-সভাপতি মিরাজুল ইসলাম নয়ন, বিশনন্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আমজাদ হোসেন হানজালা, নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সভাপতি জহিরুল ইসলাম জহির, গোপালদী পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কামরুজ্জামান কমিশনারসহ বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মাহমুদুর রহমান সুমন বলেন, বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকীর সফলতা কামনা করি। ১৯৭৮ সালে ১ সেপ্টেম্বর জাতির এক মহা ক্রান্তিলগ্নে বিএনপি প্রতিষ্ঠার মাধ্যমে দেশের মানুষের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান। তখন থেকে আন্দোলন সংগ্রামে বিএনপি অগ্রণী ভূমিকা পালন করে আসছে । এরই ধারাবাহিকতায় সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাচ্ছি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দেশ আরো সামনে এগিয়ে যাবে। আমরা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া করি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন