সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ড মিতালী মার্কেটের জমি জোর পূর্বক দখলোর অপচেষ্টা রেহানা আক্তার, তারেক শামীম, শাহিনসহ অজ্ঞাত নামা ৩০-৩৫ জন সংঙ্গবদ্ধ ভূমিদস্যু চাঁদাবাজ চক্রের বিরুদ্ধে পুলিশের মহ-পরিদর্শক, ডিআইজি (ক্রাইম), নারায়ণগঞ্জ পুলিশ সুপার, সিদ্ধিরগঞ্জ থানার ওসি ও নারায়ণগঞ্জ সিটি কর্পোরেনের সাবেক কাউন্সিলর দপ্তরে অভিযোগ দায়ের। সোমবার মিতালী মার্কেটের সাধারণ সম্পাদক ফেরদৈস আহম্মেদ বাদী হয়ে এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, মিতালী মার্কেট দোকানদার সমিতি গভঃ রেজি-১৬৯৮ এর সাধারণ সম্পাদক খোদ্দঘোষপাড়া মৌজাস্থিত সি এস ১১৮-১২৮ এস.এ ১৩৬,১৪৩ আর এস ৪৫১ নং খতিয়ানভুক্ত। সি.এস ও এস এ, ২৪৪, ২৪৫ নং দাগ আর এস, ৩১৪,৩১৭ দাগে ১ ষোল আনায় ৬৫ ও ২৮ শতাংশ জমির কাতে গত ৭/১০/১৯৯৭ইং তারিখে ৪০৬৮ নং সাফ কবলা দলিলে স্বপন কুমার মন্ডল পিতা রসরাজ ওরফে ভরৎ চন্দ্র মন্ডল থেকে সি.এস ও এস.এ ২৪৫ এবং আর.এস ৩১৪ নং দাগে ২১.৫০ শতাংশ জমি মিতালী মার্কেট দোকানদার সমিতি ক্রয় করে।
গত ২১/০৬/২০০০ইং তারিখে ১৯৭৮ ও ১৯৭৯ নং দলিলে সি.এস ও এস.এ ২৪৪ এবং আর এস ৩১৭ নং দাগে স্বপন কুমার মন্ডল পিতা: রসরাজ ওরফে ভরৎ চন্দ্র মন্ডল থেকে ২৮ শতাংশ জমি ক্রয় করে। পরবর্তীতে উক্ত জমির কতেক আংশে বিল্ডিং নির্মাণ করে সমিতির সাধারণ সদস্যা দেরকে দোকান বরাদ্দ দেওয়া হয়। অবশিষ্ট অংশ চতুর্দিকে টিনের বেড়া দিয়ে ঘেরাও করে এবং ভিতরে বিল্ডিং নির্মাণের জন্য পাইলিং করে ভোগদখলে রয়েছি।
গত রোববার রাতে রেহানা আক্তার, তারেক শামীম ও শাহিনসহ অজ্ঞাত নামা ৩০-৩৫ জন সংঙ্গবদ্ধ ভূমিদস্যু চাঁদাবাজ চক্র আমাদের ভাউন্ডারী ভেংগে বালি ভরাটের চেষ্টা করে। এবং পরবর্তীতে মার্কেট কর্তৃপক্ষের লোকজন বাধা দিলে তাদেরকে অকথ্য ভাষায় গালি গালাজ করে ও প্রাণ নাশের হুমকি দিয়ে চলে যায়।
আমরা নিরুপায় হয়ে সমিতির হাজার হাজার সদস্য ও দোকান মালিকের কস্টার্জিত অর্থে ক্রয় করা জমি রক্ষার্থে আপনার আইনগত সহায়তা কামনা করছি। এবং এই ভূমিদস্যু চক্রের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক দৃষ্টান্ত মূলক শাস্তির দাবী করছি।
এ বিষয়ে অভিযোগকারী বলেন, ফেরদৌসী আক্তার রেহানা বিগত আওয়ামী দুঃশাসন আমলে নারায়ণগঞ্জ মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম ও ফতুল্লা থানা যুবলীগের সভাপতি মীর সোহেল আলীর ঘনিষ্ঠ জন হিসেবে পরিচিত ছিলো। তাদের ক্ষমতা ব্যবহার করে বহু নিরীহ মানুষের জমি দখল করে সর্বশান্ত করে দেন।
এখন আবার নিজেকে মানবাধিকার কর্মী দাবী করে মিতালী মার্কেট দোকানদার সমিতির ক্রয়কৃত সম্পত্তি দখলের পায়তারা করছে। ইতিমধ্যে মিতালী মার্কেট দোকানদার সমিতির সাধারণ সম্পাদক ও খিলগাঁও থানা বিএনপি’র যুগ্ম সম্পাদক ফেরদৌস আহমেদ বাদী হয়ে পুলিশ মহা পরিদর্শক, ডিআইজি ক্রাইম, পুলিশ সুপার নারায়ণগঞ্জ, ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্ধিরগঞ্জ থানা, কমিশনার নাসিক ২নং ওয়ার্ড বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।