শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

বুধবার, ০৩ সেপ্টেম্বর ২০২৫ | ৯:৩৯ অপরাহ্ণ

আড়াইহাজারে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজারে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে উপজেলা বিএনপির উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৩ সেপ্টেম্বর) বিকেলে বিভিন্ন সড়ক প্রদিক্ষণ শেষে র‌্যালীটি উপজেলার শহীদ মিনারে এসে জড়ো হয়। র‌্যালীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম আজাদ বলেন, বিএনপি জনগণের দল, এ দলের শেকড় দেশের মাটির গভীরে প্রোথিত। আজকে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আমরা গণতন্ত্র, স্বাধীনতা ও জনগণের অধিকার পুনরুদ্ধারের শপথ পুনর্ব্যক্ত করছি। দেশের চলমান সঙ্কট নিরসনে বিএনপি সবসময় জনগণের পাশে ছিল এবং থাকবে। দমন-পীড়ন আমাদের আন্দোলনকে থামাতে পারবে না। জনগণের শক্তিই হবে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সবচেয়ে বড় হাতিয়ার।

এসময় আরো উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য লুৎফর রহমান আব্দু, উপজেলা বিএনপির সভাপতি ইউসুফ আলী ভূঁইয়া, সিনিয়র সহ-সভাপতি মতিউর রহমান মতিন ও সালাহউদ্দিন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক হাবিবুর রহমান হাবু, সাবেক ভিপি কবির হোসেন, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন ভূঁইয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আবু কালাম ভূইয়া ও মাসুম শিকারী, সাংগঠনিক সম্পাদক আজহারুল ইসলাম লাভলু, উপজেলা যুবদলের সদস্য সচিব খোরশেদ আলম ভূঁইয়া, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালাউদ্দিন আহমেদ ডালিম, গোপালদী পৌর বিএনপির সভাপতি শামসুল ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক মুশফিক রহমান মিলন প্রমুখ।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন