বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে আওয়ামী সন্ত্রাসী মতির ক্যাডার সাউদ ভোল পাল্টে এখন বিএনপি নেতা

রবিবার, ৩১ আগস্ট ২০২৫ | ১১:০৯ পূর্বাহ্ণ

সিদ্ধিরগঞ্জে আওয়ামী সন্ত্রাসী মতির ক্যাডার সাউদ ভোল পাল্টে এখন বিএনপি নেতা

বৈষম্যবিরোধী একাধিক ছাত্র হত্যা মামলায় কারাগারে থাকা সিদ্ধিরগঞ্জ থানা যুবলীগের আহবায়ক ও নাসিক ৬ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মতির অন্যতম সহযোগী ফ্যাসিস্ট আওয়ামীলীগের দোসর বহু অপকর্মের হোতা আজিম সাউদ এখন ভোল্ট পাল্টে বিএনপি নেতা। তিনি গোদনাইল বার্মাশীল এলাকার ফ্যাসিস্ট আওয়ামীদের বাচাতে মরিয়া। আজিম সাউদ গোদনাইল বার্মাশীল এলাকার রহমান সাউদের ছেলে। বর্তমানে র্বামাশীল এলাকার বিভিন্ন দোকান থেকে চাঁদা আদার করছে।
অভিযোগ রয়েছে, বৈষম্য বিরোধী আন্দলোনের সময় ছাত্র জনতার উপর হামলা করে এলাকায় দিনে-দুপুরে ঘোরাফিরা করছে। সে কারাগারে থাকা যুবলীগ সন্ত্রাসী মতির গুপ্তচর হয়ে গোদনাইল বার্মাশীল এলাকায় গোপনে নিষিদ্ধ ঘোষিত আ.লীগের বিভিন্ন কার্যক্রম পরিচালনা করার চেষ্ট করছে। তবে বুঝার উপায় নেই। সকাল থেকে তাদের উঠাবসা ছিলো কতিপয় বিএনপি’র নেতা-কর্মীদের সাথে। কারাগারে থাকা মতি ও তার বিশাল বাহিনীর অবৈধ অস্ত্রভান্ডার রয়েছে। তাকে গ্রেফতার করলে এই সকল অস্ত্রভান্ডারের খোজ পাওয়া যাবে একাদিক সূত্র জানায়।
এলাকাবাসী জানায়, ফ্যাসিস্ট আ.লীগের আমলে সন্ত্রাসী মতির ছত্রছায়ায় আজিম সাউদ গোদনাইল বার্মাশীল এলাকার সাধারণ মানুষের উপর অনেক অত্যাচার করে। আওয়ামী সরকারের আমলে বিএনপি জামাত নেতা-কর্মীদের থানা পুলিশ ও ডিবি দিয়ে ধরিয়ে দেওয়া ছিল তার কাজ। আজিম মতির সেল্টার থাকায় কেহ কোন কথা বলতে সাহস পায়নি। আ.লীগের বিভিন্ন কর্মসূচী এবং বিএনপি-জামাতের বিরুদ্ধে বিভিন্ন মিছিলে যোগদান করেছিল আজিমসহ তার দোসরা। আওয়ামীলীগ সরকারের অবৈধ নির্বাচনেরও শামিম ওসমানের পক্ষে মিছিল মিটিং সমাবেশ করেছে আজিম। গত বছর ৫ আগষ্ট আ.লীগের সরকারের পতন হলে সন্ত্রাসী মতি ও তার বাহিনীর সাথে আত্মগোপনে চলে যায় আজিম। পরে বিএনপি নেতা-কর্মীদের সাথে সম্পর্ক করে আবার এলাকায় চলে এসে বিএনপির রাজনীতিতে যোগ দেয়। এলাকাবাসীর দাবী এলাকার শান্তি বিনষ্টকারী আজিমসহ তার দোসরদের গ্রেফতার পূর্বক আইনের আওতায় আনা হোক।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন