শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়া ইউনিয়ন ফ্রেন্ডস কমিউনিটির পরিষ্কার কার্যক্রম উদ্বোধন

শনিবার, ৩০ আগস্ট ২০২৫ | ১২:১৬ পূর্বাহ্ণ

কালাপাহাড়িয়া ইউনিয়ন ফ্রেন্ডস কমিউনিটির পরিষ্কার কার্যক্রম উদ্বোধন

মো. জিয়াউর রহমান: অরাজনৈতিক সামাজিক সংগঠন কালাপাহাড়িয়া ইউনিয়ন ফ্রেন্ডস কমিউনিটির পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (২৯ আগস্ট) বিকেলে কালাপাহাড়িয়াস্থ মায়াদ্বীপে সংগঠনটির পরিষ্কার কার্যক্রম উদ্বোধন করা হয়। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক মো. জিয়াউর রহমান।

সমাজের অস্বচ্ছল ও অসহায় পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণের মাধ্যমে চলতে বছরের জানুয়ারিতে সংগঠনটির যাত্রা শুরু হয়।কালাপাহাড়িয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সংগঠনটিতে শতাধিক শিক্ষার্থী অন্তর্ভুক্ত রয়েছে। এতে প্রবাসী বেশ কিছু সাবেক শিক্ষার্থী ও সদস্য হিসেবে আছেন। এমনকি এই সংগঠনে স্বেচ্ছায় কাজ করতে আগ্রহীদের জন্য সুযোগ রয়েছে বলে ও সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।
আড়াইহাজারের দ্বীপাঞ্চল কালাপাহাড়িয়া মায়াদ্বীপে প্রতিদিন স্থানীয়সহ পার্শ্ববর্তী বেশ কয়েকটি উপজেলা থেকে শত শত ভ্রমণপিপাসু মানুষের উপস্থিতি লক্ষ্য করা যায়। মানসিক প্রশান্তি ও নিরিবিলি প্রাকৃতিক পরিবেশে সময় কাটাতে আসা পর্যটকদের খাওয়া দাওয়া শেষে উচ্ছিষ্ট ছড়িয়ে ছিটিয়ে পড়ে থাকায় এখানকার সৌন্দর্য কিছুটা নষ্ট হচ্ছে। এরই প্রেক্ষিতে মায়াদ্বীপের সুন্দর পরিবেশ বজায় রাখতে ফ্রেন্ডস কমিউনিটির পক্ষ থেকে পরিষ্কার কার্যক্রম পরিচালনা করা হয়। পরিবেশ সুরক্ষায় কমিউনিটির পক্ষ থেকে বেশ কিছু ডাস্টবিন ও বিভিন্ন লেখা সমৃদ্ধ প্লে কার্ড গাছে ঝুলিয়ে দেয়া হয়। তাঁদের প্রত্যাশা আগত পর্যটকরা সুন্দর পরিবেশ বজায় রাখতে এগুলো ব্যবহার করবেন।

এর আগে কালাপাহাড়িয়া ইউনিয়ন ফ্রেন্ডস কমিউনিটির পক্ষ থেকে ইউনিয়নের বিভিন্ন রাস্তার দু’পাশে বনজ-ফলদ-ঔষধি গাছের চারা রোপণ, রাস্তার দু’পাশে অবাঞ্ছিত গাছপালা কেটে সৌন্দর্য বৃদ্ধির কার্যক্রম পরিচালনা করে আলোচনায় আসেন। পাশাপাশি এলাকার মহিলাদের ধর্মীয় বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিভিন্ন আলেমাদের মাধ্যমে মাসিক জলসার আয়োজন করে আসছে। সামাজিক সংগঠন হিসেবে সমাজের হিতকর বিভিন্ন কাজে সংগঠনের কার্যক্রম বৃদ্ধি করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন আয়োজকরা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন