মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অভিনব কৌশলে চলছে মাদক ব্যবসা; গ্রেপ্তারের দাবি

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | ৭:৪৬ অপরাহ্ণ

সিদ্ধিরগঞ্জে বিভিন্ন অভিনব কৌশলে চলছে মাদক ব্যবসা; গ্রেপ্তারের দাবি

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : সিদ্ধিরগঞ্জে বিভিন্ন সময় থানা পুলিশের অভিযানে ছোট-খাটো মাদক ব্যবসায়ী গ্রেপ্তার হলেও ধরা ছোয়ার বাইরে রাগা-বোয়াল চিহ্নিত মাদক ব্যবসায়ীরা।
ঘনবসতি সিদ্ধিরগঞ্জ এলাকায় ভয়াবহ রূপ নিচ্ছে মাদকের। ইয়াবা, হেরোইন, গাঁজা, ফেন্সিডিলসহ সব ধরনের মাদক এলাকার পাড়া-মহল্লায় সহজলভ্য হয়ে উঠেছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় পাইকারী মাদক ব্যবসা করছে একাধীক মামলার আসামি ইলিয়াস ওরফে ডাকাত ইলিয়াস, মিজমিজি তালতলা ক্লাব এলাকার ফেন্সি ব্যবসায়ী রাব্বী ও ইয়াবা ব্যবসায়ী বেলায়েতসহ নামে-বেনামে আরো অনেকেই রয়েছে পাড়া মহল্লায়। এসকল মাদক ব্যবসায়ীরা বিভিন্ন সময় তাদের কম বয়সের কিছু বাহীনি রয়েছে। ব্যবসায়দের কাছে ফোন দিলে তাদের বাহীনি দিয়ে বিভিন্ন কৌশলে মাদক পৌছে দেয়।

সিদ্ধিরগঞ্জ থানাধীন মিজমিজি তালতলা ক্লাব এলাকার মতি মিয়ার ছেলে রাব্বী ২০১৬ সালে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের হাতে ৫০০ পিস ইয়াবা সহ গ্রেপ্তার হয়ে জেল হাজত থেকে বেরিয়ে এসে কিছুদিন গা ডাকা দিয়ে থাকে। পরে একটি গার্মেন্সে চাকরি করে। বর্তমানে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় একটি গার্মেন্সে চাকরির অন্তরালে চলছে তার জমজমাট ফেন্সিডিলের ব্যবসা। রাব্বীর সেলম্যান হলো- সাগর, ছোট রাব্বীসহ আরো ৩/৪ জনের সেলম্যান রয়েছে।

অনুসন্ধানে জানা যায়, বিশেষ করে নাসিক ১নং ওয়ার্ডে অপরাধীদের তৎপরতায় আতঙ্কিত সাধারণ শ্রমজীবি মানুষ। আর এই অপরাধীদের পৃথক পৃথক ভাবে নিয়ন্ত্রন করছে এক শ্রেণীর নামধারী বড় ভাই। তাদের কারনেই অল্প বয়ষের যুবকদের হাতে লাগছে অপরাধের হাতকড়া। খাটছেন জেলও। অশান্ত হয়ে উঠছে এলাকার পরিবেশ। এতে বিরূপ প্রভাব পড়ছে সমাজে। সিদ্ধিরগঞ্জসহ এর আশপাশের এলাকায় পাইকারী, খুচরা মাদক ব্যবসা, ছিনতাই ও কিশোর গ্যাংয়ের সদস্যদের নিয়ন্ত্রণ করছেন এই সিন্ডিকেট।

এই সকল মাদক ব্যবসায়ী ও অপরাধীদের হাত থেকে সমাজ ও তরুণ যুবকদের রক্ষা করতে প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী।

এ বিষয়ে সিদ্ধিরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহীনূর আলম জানান, মাদক বিরোধী অভিযান আমাদের অব্যাহত রয়েছে। এসকল মাদক ব্যবসায়ীদের দ্রুতই অভিযান চালানো হবে বলে জানান ওসি।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন