শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে অত্যাধুনিক হাসপাতালের উদ্ভোধন

বৃহস্পতিবার, ২১ আগস্ট ২০২৫ | ২:০৯ অপরাহ্ণ

আড়াইহাজারে অত্যাধুনিক হাসপাতালের উদ্ভোধন

বিশেষ প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজারে ” আড়াইহাজার পপুলার হসপিটাল এন্ড ডিজিটাল ডায়াগণষ্টিক সেন্টার লিঃ” নামে অত্যাধুনিক হাসপাতালের উদ্ভোদন করা হয়েছে।

বৃহষ্পতিবার ( ২১আগষ্ট) সকালে আড়াইহাজার পৌর বাজারের ভাইভাই প্লাজার তৃতীয় তলায়  অবস্থিত এ হাসপাতালটির উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাজ্জাত হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও প. প. কর্মকর্তা ডাঃ হাবিবুর রহমান। সভাপতিত্ব করেন হাসপাতালের চেয়ারম্যান মো. মজিবুল্লাহ নাহিদ।

হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মাহাবুব মোল্লার সঞ্চালনায় আরো উপস্থিত ছিলেন এড. সিদ্দিকুর রহমান, মাইনুদ্দীন রিপন, সেন্ট্রাল হসপিটালের ম্যানেজিং ডিরেক্টর মো. সিরাজুল ইসলাম সিরাজ, জেনারেল হাসপাতালের চেয়ারম্যান আলী আকবর, আড়াইহাজারে অবস্থিত অন্যান্য প্রাইভেট হাসপাতালের কর্মকর্তা বৃন্দ এবং অত্র হাসপাতালের কর্মকর্তা কর্মচারী বৃন্দ।

নতুন এ হাসপাতালটিতে সিটিস্ক্যান সহ সকল প্রকার পরীক্ষা নীরিক্ষার জন্য আধুনিক ও মান সম্পন্ন যন্ত্রপাতি রয়েছে বলে বক্তারা তাদের বতব্যে উল্লেখ করেন।

সব শেষে হাসপাতালের কল্যাণে বিশেষ মুনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন