সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ সোমবার | ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

রিয়াদে বাউল গানের আড্ডা অনুষ্ঠিত

শুক্রবার, ০৮ আগস্ট ২০২৫ | ১০:৩৯ অপরাহ্ণ

রিয়াদে বাউল গানের আড্ডা অনুষ্ঠিত

ফারুক আহমেদ চান,মধ্য প্রাচ্য ইনচার্জ:

সৌদি আরবের রাজধানী রিয়াদে বাউল গানের আসর “বাউল আড্ডায়” অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ আগস্ট)দিবাগত রাতে রিয়াদের ওয়াদী আল হানিফায় এ বাউল গানের আসর অনুষ্ঠিত হয়।

রিয়াদের রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিত্ব আলী নুর রনির উপস্থাপনায় ইকবাল ও রাকিব এর যৌথ সহযোগিতায় অনুষ্ঠানে ঢাকা থেকে আগত শিল্পী নূর কাজল,রিয়াদের রেনু সরকার,ইমন বাউল,সিরাজ সরকার,রিপন সহ জনপ্রিয় শিল্পীরা গান পরিবেশন করেন।

এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রবাসী সাংবাদিক ফোরামের সভাপতি ফারুক আহমেদ চান,সাধারণ সমপাদক ফকির আল আমিন সহ প্রবাসী সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিপুল সংখ্যাক প্রবাসী দর্শক গভীর রাত পর্যন্ত আনন্দ আড্ডায় গান উপভোগ করেন এবং দর্শকদের জন্য উপহার হিসাবে এনটিভি দর্শক ফোরামের সৌজন্য প্রান কোম্পানির খাদ্য সামগ্রী বিতরন করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন