মঙ্গলবার, ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৪ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত 

মঙ্গলবার, ০৫ আগস্ট ২০২৫ | ১০:৫০ অপরাহ্ণ

আড়াইহাজারে মৎস্য দপ্তরের উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালিত 

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার কামরাঙ্গীরচর হাট ও কালিরহাট বাজারে নিষিদ্ধ পিরানহা, আফ্রিকান মাগুর, ফরমালিন ও রং মিশ্রিত মাছ বাজারজাতকরন বন্ধের উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন। এসময় উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার, আড়াইহাজার থানা পুলিশ ও মৎস্য অফিসের কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জেসমীন আক্তার বলেন ,পিরানহা মাছ এক প্রকার রাক্ষুসে মাছ বিধায় এটি মাছের জীববৈচিত্র্যের জন্য হুমকিস্বরূপ।

উপজেলা নির্বাহী অফিসার সাজ্জাত হোসেন বলেন , এসব মাছ বাজারজাতকরন আইনত দন্ডনীয় অপরাধ। এসব মাছ বাজারজাত না করার জন্য তিনি বাজার কমিটিকে নির্দেশ দেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন