সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজ প্রতিরোধে নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও নারায়ণগঞ্জ জেলা বিএনপির সদস্য আলহাজ¦ মুহাম্মদ গিয়াস উদ্দিনের পক্ষে লিফলেট বিতরন।
গতকাল শনিবার বাদ আসর শিমরাইল মোড় এলাকায় এ কর্মসূচি পালন করা হয়। বাংলাদেশ জাতিয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের নাসিক ৩ নং ওয়ার্ড সভাপতি আনোয়ার হোসেন আনুর উপস্থিতিতে চাঁদাবাজ প্রতিরোধে লিফলেট বিতরন অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিদ্ধিরগঞ্জ থানা কৃষকদলের সাবেক সভাপতি তৈয়ম হোসেন, নাসিক ৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র সহ-সভাপতি কাজী জহিরুল ইসলাম,বিএনপি নেতা শাহ আলম,বাংলাদেশ জাতিয়তাবাদী মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সিনিয়র সহ-সভাপতি দিল মোহাম্মদ, কোষাধক্ষ্য আলাল উদ্দিন,আব্দুল জলিল ও সালাউদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন,নাসিক ৩নং ওয়ার্ড কৃষকদলের সভাপতি আসলাম মিয়া, সেলিম, কবির হোসেন, নুরুদ্দিন, কাজী জাকির হোসেন, কামাল হোসেন, শরিফ, মনির হোসেন ও রাসেলসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।