শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ, ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে কলেজের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

বুধবার, ৩০ জুলাই ২০২৫ | ৬:০০ অপরাহ্ণ

আড়াইহাজারে কলেজের নামে মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে মানববন্ধন

নিজস্ব প্রতিবেদক:

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পাঁচরুখী বেগম আনোয়ারা ডিগ্রি কলেজের নামে অপপ্রচার এবং মিথ্যা সংবাদ প্রকাশের বিরুদ্ধে প্রতিবাদ সমাবেশ ও মানববন্ধন করেছে কলেজটির ছাত্র-ছাত্রী এবং শিক্ষক বৃন্দ। বুধবার সকাল ১১টায় ঢাকা সিলেট মহা সড়কে কলেজ সংলগ্ন স্থানে এ কর্মসূচি পালন করেন তারা। অপপ্রচারের ক্ষেত্রে তারা কলেজের সাবেক ও বহিষ্কৃত অধ্যক্ষ জাকির হোসেনকে দায়ি করে বক্তব্য প্রদান করেন।

এ সময় বক্তব্য রাখেন কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নীলিমা বসু, প্রভাষক আবদুল্লাহ খান, ইভা রহমান, মোঃ আরিফ প্রমুখ। বক্তারা বলেন, সাবেক অধ্যক্ষ জাকির হোসেন বিগত ফ্যাসিষ্ট সরকারের আমলে বে- আইনী ভাবে অধ্যক্ষের চেয়ার দখল করে ক্ষমতার দাপটে কলেজ চালিয়েছেন। ৫ আগষ্ট পট পরিবর্তণের পর তাকে ছাত্র-ছাত্রীদের আন্দোলনের মুখে অপসারণ করা হয়। বর্তমানে তিনি আবার ওই চেয়ার দখল করার জন্য পায়তারা করছেন। তাই তিনি বর্তমানে কলেজের ছাত্র ছাত্রীরা টিকটক নিয়ে ব্যস্ত বলে এলাকায় অপপ্রচার চালিয়ে যাচ্ছেন এবং বিভিন্ন পত্রিকায় মিথ্যা তথ্য সরবরাহ করছেন। দু-একটি পত্রিকায় এ সংক্রান্তে সংবাদ ও ছাপা হয়েছে। আমরা এ মিথ্যা অপপ্রচার ও মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।
বেশ কয়েকজন ছাত্র ছাত্রীও এ বিষয়ে বক্তব্য রাখেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন