ষ্টাফ রিপোর্টার:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভাবীকে ধর্ষণের অভিযোগে দেবর রাকিব (২৮) কে আটক করেছে থানা পুলিশ। ঘটনাটি ঘটেছে (১২ জুলাই) শনিবার সকাল ১০ টায় উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের ছোট বিনাইরচর গ্রামে।
অভিযোগের সূত্রে জানাযায় যে, ওই গ্রামের রমিজউদ্দিনের ছেলে রাকিব তার সৌদি প্রবাসী বড় ভাইয়ের স্ত্রীকে দীর্ঘদিন ধরে কুপ্রস্তাব দিয়ে আসছিল এবং কয়েকবার ভাবীর সাথে তার ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক শারীরিক সম্পর্ক করে। লোক লজ্জা এবং সংসার ভেঙে যাওয়ার ভয়ে তিনি এতদিন কাউকে ব্যাপারটি জানাননি। রাকিব প্রতিনিয়ত তার ভাবীর সাথে শারীরিক সম্পর্ক করতে চাওয়ায় ব্যাপারটি ভিকটিম তার ননদকে জানায়। গত ৪ জুলাই পারিবারিক ভাবে বিচারের জন্য ভিকটিমের ননদ সুখি বেগম তার ভাবিকে নিজ বাড়ি দিঘলদী বাগবাড়ী গ্রামে নিয়ে যান। পরে সেখানে ইয়াকুব তার ভাবিকে দেখতে পেয়ে উত্তেজিত হয়ে মারধর করে।
গত ৪ জুলাই শনিবার সকাল ১০ টায় বাড়ি ফাঁকা পেয়ে রাকিব তার ১০ বছর বয়সের ভাতিজা ইসমাইলকে একটি চিপস কিনে দিয়ে বাহিরে পাঠিয়ে দেয়। পরে রাকিব তার ভাবীর রুমে ঢুকে তাকে জাপটে ধরে জোরপূর্ব ধর্ষণ করে। এ বিষয়ে তার ভাবি (১৪ জুলাই) সোমবার বিকেলে থানায় একটি ধর্ষণের অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ রাকিবকে ওই দিন সন্ধ্যায়ই তার বাড়ি থেকে আটক করে। তাকে থানা থেকে ছাড়িয়ে নিতে একটি মহল জোর তদবির চালাচ্ছে। রহস্যজনক কারণে আসামী গ্রেফতার হওয়ার ১৮ ঘন্টা পেরিয়ে গেলেও মামলাটি রেকর্ড করা হয়নি। এদিকে অভিযোগ তুলে নিতে ভিকটিমকে এলাকার একটি মহল হুমকী দিচ্ছে বলে জানা গেছে।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, আসামী গ্রেফতার হয়েছে। তবে বিষয়টি নিয়ে পারিবারিক ভাবে কথাবার্তা চলছে।