বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

দক্ষিণ কোরিয়া ফেরত পৌর নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা

মঙ্গলবার, ০৮ জুলাই ২০২৫ | ৯:০৯ অপরাহ্ণ

দক্ষিণ কোরিয়া ফেরত পৌর নির্বাহী কর্মকর্তাকে সংবর্ধনা

নিজস্ব প্রতিবেদক :

নারায়ণগঞ্জের আড়াইহাজার  পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ মোস্তফা কামাল দক্ষিণ কোরিয়ায় ২২ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত অনুষ্ঠিত ” ক্যাপাসিটি বিল্ডিং অন দ্যা ষ্ট্র্যাঞ্জথেনিং অব মিউনিসিপালিটি ফর মেয়রস, ষ্টাফ অফিসারস অব দ্যা এল জি ডি বাংলাদেশ ”  শীর্ষক প্রশিক্ষণ শেষে সোমবার ( ৭ জুলাই) অফিসে যোগদান করলে আড়াইহাজার পৌরসভার  প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা  মোঃ সাজ্জাত হোসেন তাকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এ সময় সহকারী প্রকৌশলী মোঃ সাফায়েত সাদী, উপ-সহকারী প্রকৌশলী মোঃ মোজাহিদুল ইসলাম  তুষারসহ পৌরসভার কর্মকর্তা- কর্মচারীদের পক্ষ হতে তার সাথে থেকে ওই কর্মকর্তাকে ফুলেল শুভেচছা জানানো হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন