শনিবার, ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ১লা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৪ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে পিতা হত্যা মামলায় পুত্র গ্রেপ্তার

শনিবার, ০৫ জুলাই ২০২৫ | ৮:১০ অপরাহ্ণ

আড়াইহাজারে পিতা হত্যা মামলায় পুত্র গ্রেপ্তার

আড়াইহাজার প্রতিনিধি:
নারায়ণগঞ্জের আড়াইহাজারে বাবার কাছ থেকে মোটরসাইকেল কেনার টাকা না পেয়ে হাতুড়ি দিয়ে পিটিয়ে বাবাকে হত্যা মামলায় ছেলেকে গ্রেপ্তার করেছেন আড়াইহাজার থানা পুলিশ। শনিবার (৫ জুলাই) রূপগঞ্জ থেকে গ্রেপ্তার করা হয়।

এর আগে আড়াইহাজার থানায় গ্রেপ্তারকৃত মো. ইয়াসিন (২২) এর মা বাদী হয়ে স্বামী হত্যার বিচার চেয়ে মামলা করেন। এরই প্রেক্ষিতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আড়াইহাজার থানা পুলিশ রূপগঞ্জ থেকে তাকে গ্রেপ্তার করেন।
আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামি ইয়াসিন এর বিরুদ্ধে পরবর্তী আইনী ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

উল্লেখ্য, শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের বিশনন্দী পূর্বপাড়া গ্রামে মো. মাহবুব (৪২) কে তার ছেলে মো. ইয়াসিন (২২ ) হাতুড়ি দিয়ে পিটিয়ে নির্মমভাবে হত্যা করে। মোটরসাইকেল কিনতে টাকা না দেওয়ায় ইয়াসিন তার বাবাকে হত্যা করে। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন