শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে বসতবাড়িতে অগ্নিকাণ্ড , ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

শনিবার, ০৫ জুলাই ২০২৫ | ৮:০৪ অপরাহ্ণ

আড়াইহাজারে বসতবাড়িতে  অগ্নিকাণ্ড , ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি

আড়াইহাজার প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার বিশনন্দী ইউনিয়নের শরীফপুর গ্রামে জামালের বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার ভোরে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে আনুমানিক ১৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেন জামাল। ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।

জামালের আত্মীয় ইকবাল হোসেন বাবু বলেন, তার ভাইয়ের বাড়ির আশেপাশে জুয়ার আখড়া রয়েছে। আমাদের মনের আশংকা কেউ হয়তো পরিকল্পিতভাবে আগুন দিয়েছে। আমরা আইনশৃঙ্খলা বাহিনীর কাছে অনুরোধ করছি তদন্তের মাধ্যমে আগুনের রহস্য উদঘাটন করতে।

আড়াইহাজার ফায়ার সার্ভিসের ইনচার্জ রবিউল ইসলাম জানান, অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। আমরা পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন আগুন নিয়ন্ত্রণে আনেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসির উদ্দিন বলেন, আগুনের ঘটনা তদন্ত করা হবে। আশা করি তদন্তেই বেরিয়ে আসবে শর্টসার্কিট নাকি নাশকতা।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন