বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ দোকানীকে অর্থদন্ড

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | ৩:৩৮ অপরাহ্ণ

আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ দোকানীকে অর্থদন্ড

আড়াইহাজার প্রতিনিধি :
নারায়ণগঞ্জের আড়াইহাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ দোকানীকে অর্থদন্ড দিয়েছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাজ্জাত হোসেনের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাত হোসেন জানান, দীর্ঘ দিন ধরে অভিযোগ আসছে উপজেলা সদরে অবস্থিত আম্বর রেস্টুরেন্ট বাসি ও মেয়াদ উত্তীর্ণ খাবার পরিবেশন করে আসছিল। অভিযোগের তদন্ত করতে এসে আম্বর রেস্টুরেন্টে ঘটনার সত্যতা পাওয়া যায়। পরে এই সকল অভিযোগে ম্যানাজার অনিককে ৫ হাজার টাকা অর্থদন্ড দেওয়া হয়। এই সময় মেয়াদ উত্তীর্ণ বিভিন্ন বেকারীর পণ্য জনসম্মুখে ফেলে দেওয়া হয়।পরে ঢাকা কাবাবের মালিক সাইফুলকে ২ হাজার টাকা, মনির ও জোবায়েরের ওষুধের ফার্মেসীকে ১ হাজার টাকা করে অর্থদন্ড দেওয়া হয়।

তিনি আরও জানান, আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন