শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | ৫:০০ পূর্বাহ্ণ

আড়াইহাজারে জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী পালিত

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে দুপ্তারা  ইউনিয়ন ৮নং ওয়ার্ড বিএনপির  উদ্যেগে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট  জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষ্যে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২ জুলাই) বিকেলে উপজেলার দুপ্তারা  ইউনিয়নের পাঁচগাও দক্ষিন মোল্লা পাড়ায় বিএনপি নেতা আজিজুলের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিএনপি’র ঢাকা বিভাগীয় সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ।

এসময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, দুপ্তারা ইউনিয়ন বিএনপির সভাপতি মোশারফ মেম্বার,‌ সাধারণ‌ সম্পাদক‌ নুরুল আমিন রতন, ইউনিয়ন যুবদলের সভাপতি তাজুল ইসলাম তাজু। আরো উপস্থিত ছিলেন কৃষক দলের দুপ্তারা ইউনিয়ন সাধারণ সম্পাদক জুয়েল আহমেদ, ৯ নং ওয়ার্ড বিএনপির সভাপতি শাহ আহসান মিয়া, সাধারণ সম্পাদক ইয়াকুব আলী, বিএনপি নেতা সাখাওয়াত হোসেন, সাবেক গ্রাম সরকার মোতালিব , স্থানীয় রমজান মোল্লা, মোরশেদ, রফিক, মাসুম,শফিকুল ইউসুফ, রুবেল  সহ দুপ্তারা ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী সমর্থক। অনুষ্ঠান শেষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত  কামনায় মোনাজাত করা হয় ও রান্না করা  খাবার বিতরণ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন