শনিবার, ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শনিবার | ১৩ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান ইয়াবাসহ ২ নারী গ্রফতার

বৃহস্পতিবার, ০৩ জুলাই ২০২৫ | ৪:৫৬ পূর্বাহ্ণ

আড়াইহাজারে যৌথবাহিনীর অভিযান ইয়াবাসহ ২ নারী গ্রফতার

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলার গোপালদী পৌরসভার দাইরাদী এলাকায় যৌথবাহিনী অভিযান চালিয়ে ২ জুলাই বুধবার দুপুরে সেলিনা (২৮) এবং নুপুর আক্তার (৩০) নামে দুই নারীকে ৬৫ পিছ ইয়াবাসহ গ্রেফতার করেছে।

আড়াইহাজার থানার ওসি খদকার নাসিরউদ্দিন জানান, ওই সময় যৌথবাহিনী দাইরাদী গ্রামের মাদক ব্যবসায়ি ডালিমের বাড়ীতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। এ সময় ডালিমকে বাড়ীতে না পেলেও তার স্ত্রী নুপুর আক্তার (৩০) এবং তার সহযোগি দাইরাদী এলাকার আউয়ালের বাড়ীর ভাড়াটিয়া এবং ফারুকের স্ত্রী সেলিনা (২৮) কে ৬৫ পিস ইয়াবা সহ আটক করে আড়াইহাজার থানায় সোপর্দ করা হয়। অভিযানে গোপালদী তদন্তকেন্দ্রের ইনচার্জ এস আই আক্তার হোসেন অংশ গ্রহণ করেন। তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা হয়েছে। তাদেরকে নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন