বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

হেফাজতে ইসলাম আড়াইহাজার উপজেলার নতুন কমিটি

সোমবার, ৩০ জুন ২০২৫ | ৫:৩৪ অপরাহ্ণ

হেফাজতে ইসলাম আড়াইহাজার উপজেলার নতুন  কমিটি

বিশেষ প্রতিনিধি: আড়াইহাজারে হেফাজতে ইসলাম বাংলাদেশ উপজেলা শাখার নতুন কমিটি গঠন করা হয়েছে। জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের সাবেক ইমাম ও খতিব মাওলানা কারী আবুল হোসেনকে সভাপতি, মাওলানা মাসরুর আহমেদকে সাধারণ সম্পাদক ও মাওলানা ইসমাইল হোসেনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে। সোমবার (৩০ জুন) সকাল ১১ টায় আড়াই হাজার পৌরসভার শিবপুর মাদ্রাসার প্রাঙ্গণে হেফাজতে ইসলাম বাংলাদেশ জেলা হেফাজতে ইসলামের ভারপ্রাপ্ত সম্পাদক মাওলানা ফেরদৌসুর রহমান এ কমিটির ঘোষণা দেন। কমিটিতে উপজেলা সকল ইউনিয়ন থেকে আসা শূরার সদস্যগণ ভোটের মাধ্যমে তাদের নির্বাচিত করা হয়। বাকি সদস্যদের নাম পূর্ণাঙ্গ কমিটিতে ঘোষণা করা হবে।
এ সময় উপজেলার ওলামায়ে কেরামগণ উপস্থিত ছিলেন। পরে এক দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন