মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে ১০০ পুরিয়া হেরোইনসহ ৪ মাদক ব্যাবসায়ীকে আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

বৃহস্পতিবার, ২৬ জুন ২০২৫ | ৭:৫৯ পূর্বাহ্ণ

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে ১০০ পুরিয়া হেরোইনসহ ৪ মাদক ব্যাবসায়ীকে  আটক করেছে সিদ্ধিরগঞ্জ থানা পুলিশ।

নারায়ণগঞ্জ জেলা সিদ্ধিরগঞ্জে এক অভিযানে ১০০ পুরিয়া হেরোইনসহ ৪ যুবক আটক করেছে পুলিশ।

বুধবার (২৫ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন সিদ্ধিরগঞ্জ থানার ইন্সপেক্টর (অফিসার ইনচার্জ) মোহাম্মদ শাহীনূর আলম।

এর আগে মঙ্গলবার রাতে সিদ্ধিরগঞ্জের সানারপাড় লন্ডন মার্কেট ভুইয়া কাঁচা বাজারের সামনে থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন সানারপাড় এলাকার মৃত বাছেদ ভূইয়ার ছেলে মোঃ রাজিব হাসান রনি, কুমিল্লা জেলার মেঘনা থানার মোঃ খলিলুর রহমানের ছেলে মোঃ নাহিদ হাসান. সানারপাড় এলাকার মোঃ স্বপনের ছেলে মোঃ শাহিন, সানারপাড় এলাকার আলী আকবরের ছেলে মোঃ পিয়াল হোসেন।

প্রাথমিক জিজ্ঞাসা বাদের পুলিশ জানায়, আটককৃতরা হেরোইন সংগ্রহ করে আশেপাশের এলাকার মাদক ব্যাবসায়ী ও খুচরা ক্রেতাদের কাছে সরবরাহ করত। আসামি রনির বিরুদ্ধে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন থানায় মাদকের নয়টি মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে থানায় মাদকের মামলা দায়ের করা হয়েছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন