মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

কালাপাহাড়িয়ায় পানিতে ডুবে ২ জন মাদ্রাসা ছাত্রীর মৃত্যু 

বুধবার, ১১ জুন ২০২৫ | ৬:৫৬ অপরাহ্ণ

কালাপাহাড়িয়ায় পানিতে ডুবে ২ জন মাদ্রাসা ছাত্রীর মৃত্যু 

আড়াইহাজার প্রতিনিধি:
আড়াইহাজার উপজেলার কালাপাহাড়িয়া ইউনিয়নের হাজিরটেক গ্রামে পানিতে ডুবে ২ জন মাদ্রাসা ছাত্রীর মৃত্যু হয়েছে। ১১ জুন ( বুধবার) বিকেল সাড়ে ৩ টায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন – হাজিরটেক গ্রামের আবদুর রহমানের মেয়ে খাদিজা (১১) এবং আবদুর রহমানের ভাগনী ইউসুফের মেয়ে ইসরাত (১২)।

প্রত্যক্ষদর্শী পল্লী চিকিৎসক সিকান্দার আবু জাফর জানান, বিকেল ৩ টার দিকে ঘাটলায় গোসল করতে নেমে পানিতে ডুবে যায়। এর কিছুক্ষণ পর প্রতিবেশী সাব্বির হোসেন গোসল করতে পানিতে নামলে তার পায়ে খাদিজার নিথর দেহ লাগে। তখন সে তাকে উদ্ধার করে। এই ঘটনা শুনে নিহতের পরিবারের লোকজন ঘটনাস্থলে আসেন। তারপর ইসরাতের খোঁজে পানিতে প্রচেষ্টা চালানো শুরু করেন। অনেক খোঁজাখুঁজির পর ইসরাতের মৃতদেহ উদ্ধার করেন।

জানা যায়, তারা ঢাকা থেকে একটি বিয়ের অনুষ্ঠানে বাড়িতে আসছিলেন। উভয়েই ঢাকায় মাদ্রাসায় পড়াশোনা করতো বলে জানা গেছে।অনাকাঙ্ক্ষিত এই দূর্ঘটনায় পুরো গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন