বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

নজরুল ইসলাম আজাদের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শহিদুল ইসলাম

শুক্রবার, ০৬ জুন ২০২৫ | ৩:২০ পূর্বাহ্ণ

নজরুল ইসলাম আজাদের পক্ষে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন শহিদুল ইসলাম

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আড়াইহাজার উপজেলা ও কালাপাহাড়িয়া ইউনিয়নবাসীসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়েছেন সৌদিআরব পূর্বাঞ্চল প্রবাসী আড়াইহাজার উপজেলা বিএনপির সদস্য সচিব শহিদুল ইসলাম।

শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, তারুণ্যের অহংকার তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার আড়াইহাজারের গণমানুষের নেতা, রাজপথের লড়াকু সৈনিক, কেন্দ্রীয় বিএনপি’র ঢাকা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদ সাহেবের পক্ষ থেকে আড়াইহাজার বাসীসহ আমার কালাপাহাড়িয়া ইউনিয়নের সর্বস্তরের জনগণ ও দেশ-বিদেশে অবস্থানরত আমার সকল শুভাকাঙ্ক্ষীদের পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানাই।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন,আসুন পবিত্র ঈদুল আজহায় সমস্ত ভেদাভেদ ভুলে গিয়ে সুখী সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে অঙ্গীকার করি। মহান আল্লাহ যেন আমাদের সবার কুরবানী কবুল করেন এবং আমরা যেন নির্বিঘ্নে ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়ে একসাথে ঈদ উদযাপন করতে পারি সেই তৌফিক দান করুন। 
সবাইকে জানাই ” ঈদ মোবারক – অনাবিল আনন্দ আর শান্তিতে ভরে উঠুক প্রত্যেকের সামনের পথচলা।”




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন