বুধবার, ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ২৬শে ফাল্গুন, ১৪৩২ বঙ্গাব্দ
আজ বুধবার | ১১ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বিক্রির জন্য প্রস্তুত আড়াই হাজারের সুবহান ডেইরি ফার্মের ১২ টি পশু

শনিবার, ৩১ মে ২০২৫ | ১০:২৯ অপরাহ্ণ

বিক্রির জন্য প্রস্তুত আড়াই হাজারের সুবহান ডেইরি ফার্মের ১২ টি পশু

নিজস্ব প্রতিবেদক : আসন্ন পবিত্র ঈদুল আযহায় বিক্রির জন্য প্রস্তুত রয়েছে আড়াইহাজারের সুবহান ডেইরি ফার্মের ১২ টি ছোট-বড় পশু। এখানে ছোট বড় সব রকমের গরু ও বাছুর রয়েছে। সর্বনিম্ন দেড় লাখ টাকা থেকে শুরু করে চার লাখ টাকা মূল্যের গরু পর্যন্ত রয়েছে এ খামারটিতে । সুবহান ডেইরি ফার্মের মালিক আব্দুস সোবহান জানান, তার ফার্মে আরো বেশ কয়েকটি গরু রয়েছে। তবে এর মধ্যে থেকে তিনি একটি গাভী সহ ১২ টি গরু আসন্ন কোরবানির ঈদে বিক্রি করবেন।

সুবহান ডেইরি ফার্মটি নারায়ণগঞ্জের আড়াই হাজার উপজেলার হাইজাদি ইউনিয়নের তিলচন্দী বাজার থেকে মাত্র ১০০ গজ পূর্ব দিকে নারান্দি কবরস্থান রাস্তার মোড়ে তিলচন্দী গ্রামে প্রধান সড়কের পার্শ্বে অবস্থিত। ফার্ম মালিক আব্দুস সোবহান আগ্রহী ক্রেতা ও পাইকারদের কে এই নম্বরে ০১৮৩৫০৬১৩৮৮ যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ করেছেন।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন