শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ, ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ শুক্রবার | ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

বুধবার, ২৮ মে ২০২৫ | ৯:০৫ অপরাহ্ণ

আড়াইহাজারে আওয়ামী লীগ নেতা গ্রেফতার

নিজস্ব প্রতিনিধি: আড়াইহাজারের গোপালদী তদন্ত কেন্দ্রের পুলিশ ছাইদুল হক(৬২) নামের এক আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে। বুধবার সন্ধ্যার পর গোপালদী বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত ছাইদুল হক বিশ নন্দী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ও গাজীপুরা গ্রামের মৃত হাবিবুল্লাহর ছেলে।

গোপালদী তদন্ত কেন্দ্রের এএসআই আমিনুল হক জানান, গ্রেফতারকৃত ছাইদুল হক আওয়ামী লীগের একজন প্রভাবশালী নেতা। তার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ রয়েছে। গোপনে খবর পেয়ে তাকে গ্রেফতার করা হয়।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন