বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ, ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজ বৃহস্পতিবার | ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে ডাকাতি, টাকা—স্বর্ণালংকার লুট

শনিবার, ২৪ মে ২০২৫ | ১:২২ অপরাহ্ণ

আড়াইহাজারে ডাকাতি, টাকা—স্বর্ণালংকার লুট

নিজস্ব প্রতিনিধি : আড়াইহাজার উপজেলার পাঁচগাও দেওয়ানপাড়া গ্রামে একটি বাড়িতে ডাকাতি হয়েছে। এ সময় ডাকাতদল অস্ত্রের মুখে বাড়ির সবাইকে জিম্মি করে নগদ টাকা ও স্বর্ণালংকার লুটে নেয়।
শুক্রবার (২৩ মে) মধ্যরাতে এই ঘটনা ঘটে।
বাড়ির গৃহকর্তা মোশারফ মোল্লা জানান, মধ্যরাতে বাড়ির সকলে ঘুমিয়ে পড়লে ডাকাতদল তার বাড়ির সীমানা প্রাচীর টপকিয়ে দোতলা বিল্ডিং এর কেচি গেটের তালা কেটে ঘরের দরজা ভেঙে ভেতরে ঢুকে অস্ত্রের মুখে তার স্ত্রী রুমা বেগম ও মেয়ে ঋতু আক্তারকে জিম্মি করে নগদ ১ লাখ টাকা , ৫/৬ ভরি স্বর্ণালংকার, ৪টি মোবাইল ফোনসহ অন্যান্য মালামাল লুটে নেয়।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাছির উদ্দিন জানান, ঘটনাটি শুনেছি। খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন