মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ, ৩রা চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ
আজ মঙ্গলবার | ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আড়াইহাজারে জোর করে জায়গা দখল, সহ্য করতে না পেরে আত্মহত্যা

নিজস্ব প্রতিনবেদক

রবিবার, ১১ মে ২০২৫ | ৪:৩০ অপরাহ্ণ

আড়াইহাজারে জোর করে জায়গা দখল, সহ্য করতে না পেরে আত্মহত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক ব্যাক্তির জায়গা জবর দখল করার পর তার আর পৃথিবীতে নিজের কোন জায়গা জমি নাই বলে অপমান করায় রাগে দূঃখে কিটনাশক খেয়ে বিল্লাল হোসেন (৪৫) নামে এক ব্যাক্তি আত্মহত্যা করেেছ বলে অভিযাগে পাওয়া গেছে। এ ব্যাপারে নিহতের স্ত্রী জামেলা আক্তার বাদী হয়ে রোববার বিকেলে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। অভিযোগের ভিত্তিতে মামলার প্রস্তুতি চলছে বলে পুলিশ জানিয়েছে। ঘটনাটি ঘটেছে রোববার সকালে উপজেলার মাহমুদপুর ইউনিয়নের গহরদী এলাকায়।

জানা গেছে, ওই গ্রামের বিল্লাল হোসেনের বাড়ী ঘরে ৮ মে সকাল অনুমান ৯.০০ টায় একই গ্রামের মৃত তাইজুদ্দিনের ছেলে আলমগীর , মৃত আবুল হোসেনের ছেলে হাসানাত, খায়ের গং হামলা চালায় এবং বাড়ী ঘর ভাংচুর করে জবরদখল করে তারা। হামলার সময় বিল্লালের ঘর থেকে এক ভরি ওজনের স্বর্ণালংকার সহ অন্যান্য মালামাল লুটপাট করে এবং ভাংচুর করে প্রায় ৬ লাখ টাকার ক্ষতি সাধন করে হামলাকারীরা। এর পর ১০ মে রোববার সকাল অনুমান ১০.০০ টার দিকে বিল্লাল এবং তার স্ত্রী জামেলা আক্তার তাদের বাড়ীর সামনে অবস্থান কালে আলমগীর গং তাদেরকে অকথ্য ভাষায় গালিগালাজ করে এবং তাদের বাড়ী ঘর নাই বলে ছোট করে কথা বলে। এতে রাগে দুঃখে, অভিমানে বিল্লাল হোসেন কীটনাশক পান করে অসুস্থ হয়ে পড়ে। তাকে প্রথমে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে তার অবস্থা গুরুতর বিধায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকায় নেয়ার পথে তার অবস্থা আরো খারাপ হয়ে পড়লে তাকে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ প্রো-একটিভ হাসপাতালের তৃতীয় তলায় ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিল্লাল হোসেন মারা যান।
এ ব্যাপারে নিহত বিল্লালহোসেনের স্ত্রী জামেলা আক্তার বাদী হয়ে আলমগীর, হাসনাত খায়েরসহ ৬ জনের নাম উল্লেখ করে আড়াইহাজার থানায় আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

আড়াইহাজার থানার ওসি খন্দকার নাসিরউদ্দিন জানান, অভিযোগের ভিত্তিতে আত্মহত্যার প্ররোচনার মামলার প্রস্তুতি চলছে।




সর্বশেষ  
জনপ্রিয়  

ফেসবুকে যুক্ত থাকুন